
আলিবাবায় মিলবে স্টেপের জুতা
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর ২০২৬, ২১:৪৩

বাংলাদেশের বাজারে এসেছে রয়্যাল এনফিল্ডের দুটি নতুন মডেলের মোটরসাইকেল। ছবি বিজ্ঞপ্তি
বাংলাদেশের বাজারে এসেছে রয়্যাল এনফিল্ডের আরও দুটি মডেলের মোটরসাইকেল। সম্প্রতি হান্টার ৩৫০ ও ক্ল্যাসিক ৩৫০-এর নতুন মডেল উন্মোচন হয়েছে। বাংলাদেশে রয়্যাল এনফিল্ডের টাইপ-২ ম্যানুফ্যাকচারার ইফাদ মোটরস লিমিটেডের মাধ্যমে মোটরসাইকেল বিক্রি করা হবে।
নতুন হান্টার ৩৫০ পাওয়া যাবে আটটি আকর্ষণীয় মডেল ও রঙে—রেবেল ব্লু, ড্যাপার গ্রে, লন্ডন রেড, টোকিও ব্ল্যাক, রিও হোয়াইট, গ্রাফাইট গ্রে, মুনশট হোয়াইট এবং মুম্বাই ইয়েলো।
নতুন হান্টার ৩৫০-এ যুক্ত হয়েছে অ্যাসিস্ট অ্যান্ড স্লিপার ক্লাচ, এলইডি হেডলাইট এবং টাইপ-সি ইউএসবি ফাস্ট চার্জিংয়ের মতো অত্যাধুনিক প্রযুক্তি। পাশাপাশি উন্নত সাসপেনশন ও আরামদায়ক সিট মোটরসাইকেলটির ব্যবহারিক সুবিধা আরও বাড়িয়েছে। রয়্যাল এনফিল্ডের স্বতন্ত্র বৈশিষ্ট্যের সঙ্গে আধুনিক ডিজাইন, সহজ নিয়ন্ত্রণ ও গতিশীল পারফরম্যান্সের সমন্বয়ে হান্টার ৩৫০ শহরের ব্যস্ত সড়কে চলাচলের জন্য একটি আদর্শ মোটরসাইকেল।
অন্যদিকে, ক্ল্যাসিক ৩৫০-এর নতুন মডেলগুলো পাওয়া যাবে তিনটি আকর্ষণীয় রঙ ও সিরিজে—ডার্ক সিরিজের গান গ্রে, হেরিটেজ প্রিমিয়াম সিরিজের মেডালিয়ন ব্রোঞ্জ এবং ক্রোম সিরিজের এমারেল্ড গ্রিন।
ক্ল্যাসিক ৩৫০-এর অনন্য নকশা ও চিরায়ত আবেদন নতুন মডেলগুলোতেও অক্ষুণ্ণ রয়েছে। একই সঙ্গে আধুনিক প্রযুক্তি ও উন্নত ফিচারের সমন্বয়ে মোটরসাইকেলটি হয়ে উঠেছে আরও ব্যবহারবান্ধব। অ্যাসিস্ট অ্যান্ড স্লিপার ক্লাচ এবং টাইপ-সি ইউএসবি ফাস্ট চার্জিংয়ের মতো সুবিধা দৈনন্দিন যাত্রাকে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করে তুলবে।
নতুন মোটরসাইকেল উন্মোচন উপলক্ষে ইফাদ মোটরস লিমিটেডের ভাইস চেয়ারম্যান তাসকিন আহমেদ বলেন, বাংলাদেশের মোটরসাইকেলপ্রেমীদের জন্য রয়্যাল এনফিল্ড হান্টার ৩৫০ ও ক্ল্যাসিক ৩৫০-এর নতুন মডেলগুলো নিয়ে আসতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। দুটি মোটরসাইকেলেরই রয়েছে নিজস্ব বৈশিষ্ট্য ও স্বতন্ত্র আবেদন, যা ভিন্ন ভিন্ন ধরনের রাইডারদের পছন্দ ও রুচির প্রতিফলন ঘটায়।
নতুন মোটরসাইকেলের মূল্যতালিকা
মডেল – রঙ – সর্বোচ্চ খুচরা মূল্য (টাকা)
হান্টার ৩৫০ – ড্যাপার গ্রে – ৩,৭৫,০০০
হান্টার ৩৫০ – রিও হোয়াইট – ৩,৭৫,০০০
হান্টার ৩৫০ – গ্রাফাইট গ্রে – ৩,৭৫,০০০
হান্টার ৩৫০ – রেবেল ব্লু – ৩,৮০,০০০
হান্টার ৩৫০ – টোকিও ব্ল্যাক – ৩,৮০,০০০
হান্টার ৩৫০ – মুনশট হোয়াইট – ৩,৮০,০০০
হান্টার ৩৫০ – লন্ডন রেড – ৩,৮০,০০০
হান্টার ৩৫০ – মুম্বাই ইয়েলো – ৩,৮০,০০০
ক্ল্যাসিক ৩৫০ – মেডালিয়ন ব্রোঞ্জ – ৪,৪৫,০০০
ক্ল্যাসিক ৩৫০ – গান গ্রে – ৪,৫৯,০০০
ক্ল্যাসিক ৩৫০ – এমারেল্ড গ্রিন – ৪,৮৯,০০০