
বাংলাদেশের বাজারে রয়্যাল এনফিল্ডের হান্টার ৩৫০ ও ক্ল্যাসিক ৩৫০ মডেল
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮:৩৪

বাকাস’র সভাপতি মোহাম্মদ শাহীন মিয়া ও মহাসচিব মাহবুব হোসাইন। ছবি বিজ্ঞপ্তি
বাংলাদেশ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাটের তৃতীয় শ্রেণি নির্বাহী কর্মচারী সমিতি-বাকাস'র ২০২৬-২০২৭ মেয়াদের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর কাকরাইলে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট (আইডিইবি) ভবনে নির্বাচন কমিশন নব-নির্বাচিত কমিটির চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। পরে শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান আয়োজিত হয়। নব গঠিত কমিটিকে শপথ পাঠ করান নির্বাচন কমিশনার মো. শামস উদ্দিন।
নির্বাচিত কমিটিতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সাব-ইনস্পেক্টর মোহাম্মদ শাহীন মিয়া এবং মহাসচিব পদে নির্বাচিত হয়েছেন সাব-ইনস্পেক্টর মাহবুব হোসাইন।
কার্যনির্বাহী কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন অর্থ সস্পাদক মো. বাবুল হোসেন, সাংগঠনিক সস্পাদক মো. আবু রায়হান শাওন, প্রচার সম্পাদক মো. মাহাবুবর রহমান, দফতর সস্পাদক যাকারিয়া জামান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রুকনুজ্জামান এবং আইন ও কল্যাণ সম্পাদক শাকিল হোসেন।
নতুন কমিটি আগামী ২ বছর বাকাস কেন্দ্রীয় নির্বাহী পরিষদের প্রশাসনিক ও পরিচালনাগত দায়িত্ব পালন করবেন।
কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানে বাংলাদেশ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট এক্সিকিউটিভ অফিসার্স অ্যাসোসিয়েশনের (বাকাএভ) সভাপতি রাজস্ব কর্মকর্তা কে. এম মাহবুব আলম, সিনিয়র সহ-সভাপতি রাজস্ব কর্মকর্তা শফিউল বসর, সহ সভাপতি রাজস্ব কর্মকর্তা মো. মাসউদুর রহমান, কার্যকরী মহাসচিব শাহ মোহাম্মদ যোবায়ের, সাংগঠনিক সম্পাদক মো. মনিরুজ্জামান, প্রচার সম্পাদক মো. নাফিস আমীন রিজভী, বাকাসের সাবেক সভাপতি মো. সালেক খান, মো. আবু শিহান ও সাবেক মহাসচিব মো. আলহেলাল তাজ, মো. মাইনুদ্দিন, মো. মোজাম্মেল হকসহ অন্যান্য সাবেক সিনিয়র নেতৃবৃন্দ ও কর্মচারী উপস্থিত ছিলেন।
উক্ত সভা সঞ্চালনা করেন মিঠুন চন্দ্র সাহা ঢাকাস (দক্ষিণ) ঢাকা ও শায়লা জামান ঢাকাস (পূর্ব), ঢাকা। এছাড়াও শুভেচ্ছা বক্তব্য দেন দিদারুল ইসলাম-সাধারণ সম্পাদক (ঢাকাস (দক্ষিণ), ঢাকা ও মিঠুন গোস্বামী-ঢাকাস (উত্তর)।