
১৩ বছরের দাম্পত্যে ইতি টানলেন পবন কল্যাণ
বিনোদন
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:৫০

শেষ হচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট’। ছবি: সংগৃহীত
জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর সমাপ্তির খবরে আবেগাপ্লুত নির্মাতা কাজল আরেফিন অমি। দীর্ঘদিন ধরে দর্শকদের হাসি-আনন্দে মাতিয়ে রাখা এই ধারাবাহিকের সঙ্গে নিজের গভীর আবেগের সম্পর্কের কথা জানিয়ে তিনি বলেছেন, জীবনে প্রথমবারের মতো শুটিংয়ে যেতে ইচ্ছে করছে না তার।
তরুণ প্রজন্মের দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয় কাজল আরেফিন অমি নির্মিত ‘ব্যাচেলর পয়েন্ট’। দর্শকদের ভালোবাসায় একের পর এক সিজন পেরিয়ে বর্তমানে প্রচারিত হচ্ছে ধারাবাহিকটির পঞ্চম সিজন।
সম্প্রতি প্রকাশ পেয়েছে এই সিজনের ১৬তম চ্যাপ্টার। এরই মধ্যে পঞ্চম সিজনের সমাপ্তির খবর জানিয়েছেন নির্মাতা নিজেই।
ধারাবাহিকটির শেষ হওয়ার অনুভূতি প্রকাশ করে এক আবেগঘন বার্তায় অমি বলেন, ‘জীবনে প্রথমবারের মতো শুটিংয়ে যেতে ইচ্ছে করছে না। কারণ, মনে হচ্ছে শুটিংয়ে গেলেই শেষ হয়ে যাবে। ব্যাচেলর পয়েন্ট শুধু একটি ধারাবাহিক নয়, এটি আমার জীবনের বড় একটি অংশ। আমি ব্যাচেলর পয়েন্টেই বাস করি।’
নির্মাতার এই বক্তব্যে স্পষ্ট, দীর্ঘদিনের এই কর্মযজ্ঞের সঙ্গে কতটা গভীরভাবে জড়িয়ে আছে তার ব্যক্তিগত আবেগ ও ভালোবাসা। একটি ধারাবাহিকের সমাপ্তি যে তার কাছে কেবল একটি কাজের শেষ নয়, বরং জীবনের বিশেষ একটি অধ্যায়ের ইতি, সেটিই যেন ফুটে উঠেছে তার কথায়।
‘ব্যাচেলর পয়েন্ট’-এর জনপ্রিয়তার পেছনে রয়েছে এর ব্যতিক্রমী চরিত্র, হাস্যরসাত্মক সংলাপ ও তরুণদের দৈনন্দিন জীবনের নানা গল্প। ধারাবাহিকটির প্রধান চরিত্রগুলোতে অভিনয় করছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, তৌসিফ মাহবুব, চাষী আলম ও শামীম হাসান সরকার। এ ছাড়া রয়েছেন মুসাফির সৈয়দ বাচ্চু, অর্চিতা স্পর্শিয়াসহ আরও অনেকে।
তবে দর্শকদের মনে এখন সবচেয়ে বড় প্রশ্ন, কবে আসছে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর শেষ চ্যাপ্টার? এ বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো তারিখ জানাননি নির্মাতা কাজল আরেফিন অমি।
প্রাসঙ্গিক: