
১৩ বছরের দাম্পত্যে ইতি টানলেন পবন কল্যাণ
বিনোদন
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:৩৪

এফডিসির প্রতিটি দেয়াল যেন ধারণ করে আছে বাংলা চলচ্চিত্রের স্বর্ণালি দিনের স্মৃতি। ছবি: সময় সংবাদ
একসময় যেখানে সকাল থেকে রাত পর্যন্ত চলত সিনেমা নির্মাণের কর্মযজ্ঞ, শিল্পী-কলাকুশলীদের পদচারণায় মুখর থাকত পুরো চত্বর, সেখানে এখন অনেকটাই ভিন্ন চিত্র।
শুটিংয়ের ব্যস্ততার চেয়ে বেশি চোখে পড়ে বিভিন্ন সমিতির কার্যালয়, আড্ডা আর সাংগঠনিক কর্মকাণ্ড। চলচ্চিত্র নির্মাণের আঁতুড়ঘর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন কী ক্রমেই পরিণত হচ্ছে সমিতির আখড়ায়?
এফডিসির প্রতিটি দেয়াল যেন ধারণ করে আছে বাংলা চলচ্চিত্রের স্বর্ণালি দিনের স্মৃতি। এখানেই তৈরি হয়েছে অসংখ্য কালজয়ী সিনেমা, দর্শকনন্দিত হয়েছেন বহু তারকা। অথচ সেই চেনা চিত্রে এখন পরিবর্তনের ছাপ।
বিভিন্ন সমিতির কার্যালয় ঘিরে সদস্যদের আনাগোনা, আড্ডা ও সাংগঠনিক ব্যস্ততা থাকলেও চলচ্চিত্র নির্মাণের সেই চিরচেনা কর্মচাঞ্চল্য অনুপস্থিত। কোথাও ফাঁকা শুটিং ফ্লোর, কোথাও নীরব স্টুডিও। প্রশ্ন উঠছে, চলচ্চিত্রের স্বার্থে গড়ে ওঠা এই সমিতিগুলোর কর্মকাণ্ড কতটা ভূমিকা রাখছে চলচ্চিত্র শিল্পের বিকাশে?
চলচ্চিত্রের উন্নয়ন ও সংশ্লিষ্টদের স্বার্থ রক্ষায় চলচ্চিত্র সমিতিগুলোর ভূমিকা নিয়ে রয়েছে নানা মত। কেউ বলছেন, চলচ্চিত্র নির্মাণ সমিতির দায়িত্ব নয়; বরং সদস্যদের স্বার্থ রক্ষা করাই সংগঠনগুলোর প্রধান কাজ।
তবে ভালো সিনেমা নির্মাণ, হল ডিজিটালাইজেশন, ই-টিকিটিং ও সেন্ট্রাল সার্ভার চালুর মতো উদ্যোগে সবাই একমত। এসব ক্ষেত্রে সরকারি সহযোগিতার ওপর নির্ভর করতে হচ্ছে বলেও জানান তারা।
নির্মাতারা বলছেন, গত ১৭ বছরের অনিয়ম ও জটিলতা এক-দুই বছরে কাটিয়ে ওঠা সম্ভব নয়। বরং সমিতির সহযোগিতার কারণেই এখনো সিনেমা নির্মাণ করা সম্ভব হচ্ছে বলে জানান নির্মাতারা।
এদিকে সাংগঠনিক কার্যক্রম, নির্বাচন আয়োজনের পাশাপাশি চলচ্চিত্রের স্বার্থে সমিতিগুলোর আরও সক্রিয় হওয়া প্রয়োজন বলে মনে করেন বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি।
তবে এফডিসিতে অতীতে কোটি কোটি টাকার যন্ত্রপাতি কেনা হলেও সেগুলো কাজে লাগানো যায়নি বলেও অভিযোগ করেন তিনি।
চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জয় চৌধুরী বলেন, ‘চলচ্চিত্র নির্মাণে সহযোগিতা করা সমিতির কাজ নয়। আমাদের কাজ শিল্পীদের স্বার্থ রক্ষা করা। আর নির্মাণের থেকে যদি সমিতির কর্মকাণ্ড বেশি হয়ে যায় সেটা আমাদের দেখারও কথা নয়।’
এদিকে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সদস্য দিঠি আনোয়ার বলেন, ‘চলচ্চিত্র শিল্পী সমিতির দায়-দায়িত্ব অনেক বেশি। উনাদেরকে দেখে যেন বাইরের মানুষও চলচ্চিত্রে ইনভেস্ট করার কথা ভাবে। তাতে করে আবারও বাংলা চলচ্চিত্রে রমরমা অবস্থা ফিরে আসবে।’
নির্মাতা সাইমন তারিক বলেন, ‘সমিতিগুলোর অবদান না থাকলে কখনও গঠন হতো না। ১৭ বছরের অবর্জনা ১ বছরে কমানো সম্ভব নয়, এভাবেও মন্তব্য করলেন তিনি।’
নির্মাতা কবিরুল ইসলাম রানা বলেন, ‘ইদানিং নির্মাণ কম হচ্ছে বলেই সমিতির উৎসব বেশি চোখে পড়ছে। নির্মাণ বাড়লে এগুলো তখন আর চোখে লাগবে না।’
চলচ্চিত্রের উন্নয়নের চেয়ে সমিতির কর্মকাণ্ডই যদি মুখ্য হয়ে ওঠে, তাহলে এফডিসির হারানো কর্মচাঞ্চল্য ফিরবে কীভাবে? সমিতি হোক চলচ্চিত্রের স্বার্থে, ব্যক্তিস্বার্থে নয় এমন প্রত্যাশাই সংশ্লিষ্টদের।