
চীনে মুক্তির প্রস্তুতি, ইতিহাস গড়ার পথে ‘রামায়ণ’
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ১৩:৫১

মাত্র ৩৫ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমালেন মার্কিন কান্ট্রি মিউজিক ব্যান্ড ‘টেলর রেড’-এর সদস্য নিকোল টেলর। ছবি: সংগৃহীত
মাত্র ৩৫ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমালেন মার্কিন কান্ট্রি মিউজিক ব্যান্ড ‘টেলর রেড’-এর সদস্য নিকোল টেলর। দীর্ঘদিন ধরে স্তন ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন তিনি। অবশেষে মরণব্যাধি ক্যানসারের কাছে হার মেনে মৃত্যুবরণ করেন এই সংগীতশিল্পী।
গত ২ নভেম্বর (সোমবার) এক আবেগঘন ইউটিউব ভিডিওর মাধ্যমে নিকোলের মৃত্যুর খবর নিশ্চিত করেন তার দুই বোন ও ব্যান্ডের অন্য দুই সদস্য নিকা ও নাতালি। প্রিয় বোনকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন তারা। একই সঙ্গে স্মরণ করেছেন নিকোলের সাহস, বিশ্বাস ও অসাধারণ মানসিক শক্তির কথা।
ভিডিওতে দুই বোন জানান, জীবনের সবচেয়ে কঠিন সময়েও নিকোল ছিলেন দৃঢ়চেতা। অসুস্থতার সঙ্গে দীর্ঘ লড়াইয়ে তার বিশ্বাস ও ইতিবাচক মানসিকতা পরিবারের সবাইকে অনুপ্রেরণা জুগিয়েছে। ক্যানসারের মতো কঠিন বাস্তবতার মুখেও তিনি যে সাহস দেখিয়েছেন, তা কখনো ভুলে যাওয়ার নয়।
উল্লেখ্য, নিকোল টেলর ছিলেন ‘টেলর রেড’ ব্যান্ডের তিন সদস্যের একজন। দুই বোন নিকা ও নাতালিকে সঙ্গে নিয়ে গড়ে ওঠা এই ব্যান্ড কান্ট্রি মিউজিকের জন্য পরিচিত। সংগীতের পাশাপাশি তিন বোনের মধ্যে ছিল গভীর পারিবারিক বন্ধন। একসঙ্গে গান গাওয়া থেকে শুরু করে জীবনের নানা মুহূর্ত ভাগাভাগি করে নেওয়া—সবকিছুতেই ছিল তাদের একসঙ্গে পথচলার গল্প।
নিকোলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোকের ছায়া নেমে এসেছে। ভক্ত ও সংগীতপ্রেমীরা তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। অনেকেই স্মরণ করছেন তার সংগীত, ব্যক্তিত্ব এবং লড়াকু জীবনের গল্প।
তবে নিকোলের অসুস্থতার বিস্তারিত বিবরণ, চিকিৎসা কিংবা মৃত্যুর নির্দিষ্ট সময় সম্পর্কে পরিবারের পক্ষ থেকে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি। অল্প বয়সে তার এমন মৃত্যুতে শোকাহত পরিবার, সহকর্মী ও অসংখ্য ভক্ত।