
মঞ্চে ইসরাইলের পতাকা মাড়ালেন কলম্বিয়ান র্যাপার, ভিডিও ভাইরাল
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৮:৪

‘সিআইডি’র প্রযোজক ও পরিচালক ব্রিজেন্দ্র পাল সিংহ। ছবি: সংগৃহীত
ভারতের জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘সিআইডি’র প্রযোজক ও পরিচালক ব্রিজেন্দ্র পাল সিংহ, যিনি বিপি সিংহ নামে পরিচিত, মারা গেছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোরে হৃদ্রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিপি সিংহের মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন পরিচালক অশোক পণ্ডিত। তার প্রয়াণে শোক প্রকাশ করে অশোক লেখেন, দক্ষ প্রযোজক ও পরিচালক বিপি সিংহের মৃত্যুর খবর শুনে তিনি মর্মাহত। তার কাজ আজও অনুপ্রেরণা জোগায় এবং আগামী প্রজন্মকেও অনুপ্রাণিত করবে।
অশোক পণ্ডিত আরও জানান, ‘ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিরেক্টরস অ্যাসোসিয়েশন’-এর সভাপতি থাকাকালে বিপি সিংহের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করার সুযোগ হয়েছিল তার। একজন অসাধারণ মানুষ ও প্রিয় বন্ধু হিসেবে তাকে চিরকাল মনে রাখবেন বলেও উল্লেখ করেন এই পরিচালক।
বিপি সিংহের পরিবার ও ঘনিষ্ঠজনদের প্রতি সমবেদনা জানিয়ে অশোক পণ্ডিত বলেন, বিনোদনজগতে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তার শেষকৃত্য ২৮ অক্টোবর সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
দেহরাদুনে জন্ম নেওয়া বিপি সিংহ ভারতীয় টেলিভিশন জগতে বিশেষ পরিচিতি পান অপরাধভিত্তিক ধারাবাহিক ‘সিআইডি’র মাধ্যমে। ১৯৯৮ সালে প্রচার শুরু হওয়া এই ধারাবাহিকটি অল্প সময়েই দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। মুম্বাইয়ের অপরাধ দমন শাখার একটি তদন্তকারী দলকে কেন্দ্র করে নির্মিত সিরিজটি দীর্ঘদিন ধরে টেলিভিশন পর্দায় দর্শকদের আকৃষ্ট করেছে।
‘সিআইডি’র জনপ্রিয়তার পেছনে ছিল অপরাধের রহস্য উন্মোচন, তদন্তের নানা কৌশল এবং আকর্ষণীয় চরিত্রগুলো। ধারাবাহিকটির নির্মাতা হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি অভিনয়ও করেছিলেন বিপি সিংহ। এতে তাকে মাঝেমধ্যে ডেপুটি কমিশনার অব পুলিশ শমশের সিংহ চিত্রোলের চরিত্রে দেখা গেছে।
‘সিআইডি’ ছাড়াও ভৌতিক গল্পনির্ভর জনপ্রিয় ধারাবাহিক ‘আহট’-এর সঙ্গে যুক্ত ছিলেন তিনি। এ ছাড়া তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘খাকি’, ‘অভয়’ এবং ‘সুপার কপস ভার্সেস সুপার ভিলেনস’।
ভারতীয় টেলিভিশনে অপরাধ ও রহস্যনির্ভর ধারাবাহিকের জনপ্রিয়তা তৈরিতে বিপি সিংহের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তার মৃত্যুতে টেলিভিশন ও বিনোদনজগতে শোকের ছায়া নেমে এসেছে।