
স্তন ক্যানসারের কাছে হার মানলেন ‘টেলর রেড’ ব্যান্ডের নিকোল
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ১২:৩০

বলিউডের বিগ বাজেটের সিনেমা ‘রামায়ণ’-এর পোস্টার (বামে)। ফাইল ছবি
বক্স অফিসে ঝড় তুলতে এবার নতুন প্রস্তুতি নিচ্ছে নীতীশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ সিনেমার প্রযোজকরা। আন্তর্জাতিক বাজারের পরিসর আরও বাড়াতে বিগ বাজেটের আলোচিত ভারতীয় সিনেমাটি এবার বিশ্বব্যাপী মুক্তির পাশাপাশি চীনেও বড় আকারে মুক্তি দেয়ার প্রস্তুতি চলছে তাদের।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, চীনে প্রায় ২০ থেকে ২৫ হাজার পর্দায় মুক্তির সম্ভাবনা রয়েছে ‘রামায়ণ’ সিনেমার। সিনেমাটির পরিবেশক অক্ষয় রাঠি জানান, চীনে সিনেমাটি ‘রামায়ণ: দ্য লিজেন্ড অব দ্য প্রিন্স’ নামে মুক্তি দেয়ার প্রস্তুতি চলছে। চীনে সিনেমাটি পরিবেশনার দায়িত্বে থাকবে সনি পিকচার্স।
এ প্রসঙ্গে অক্ষয় রাঠি সংবাদমাধ্যমে বলেন,
ভারতীয় একটি গল্পকে বিশ্ব দরবারে পৌঁছে দেয়ার সুযোগ এটি। সিনেমাটি সফল হলে এর ব্যবসা ভারতীয় সিনেমার প্রচলিত আন্তর্জাতিক বাজারের মধ্যে সীমাবদ্ধ থাকবে না।
বিশ্ববাজারে ৫০ হাজারের বেশি পর্দায় সিনেমাটি মুক্তির লক্ষ্যমাত্রা রয়েছে। সব মিলিয়ে বিশ্বজুড়ে সিনেমাটির পর্দাসংখ্যা ৫৯ হাজার ছাড়িয়ে যেতে পারে। তাই বাণিজ্য বিশ্লেষক তরন আদর্শ সিনেমাটির ওপেনিংয়ের আয় নিয়ে বেশ আশাবাদী।
‘রামায়ণ’ সিনেমার বক্স অফিস কালেকশন নিয়ে ভবিষ্যদ্বাণী করে তরন আদর্শ বলেন,
রাম, সীতা, হনুমান ও লক্ষ্মণের সঙ্গে দর্শকের যে আবেগের সম্পর্ক, সে কারণে সিনেমাটি মুক্তির প্রথম দিনের আয়ের সব রেকর্ড ভেঙে ইতিহাস গড়তে পারে।
নীতীশ তিওয়ারির পরিচালনায় এ চলচ্চিত্রে ‘রাম’ চরিত্রে রণবীর কাপুর, ‘সীতা’ চরিত্রে সাই পল্লবী এবং ‘রাবণ’ চরিত্রে যশ অভিনয় করেছেন। সিনেমায় আরও রয়েছেন সানি দেওল, লারা দত্ত, অরুণ গোভিলসহ আরও অনেকে।
প্রায় ৪ হাজার কোটি রুপি ব্যয়ে নির্মিত‘রামায়ণ’-এর দুইটি পর্ব। বাল্মীকির মহাকাব্য অবলম্বনে নির্মিত সিনেমাটির প্রথম পর্ব আন্তর্জাতিকভাবে মুক্তি পাবে আগামী ৬ নভেম্বর। ভারতে আগামী ৮ নভেম্বর দীপাবলি উৎসবে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এটি। প্রথম পর্ব মুক্তির এক বছর পর ‘রামায়ণ’সিনেমার দ্বিতীয় পর্ব মুক্তির কথা রয়েছে ২০২৭ সালের আগামী দীপাবলিতে।