
সমাজকল্যাণ মন্ত্রণালয়ে আলাদা ‘প্রবীণ সেল’ গঠনের আহ্বান রাষ্ট্রপতির
প্রতিবেদক, পঞ্চগড়
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর ২০২৬, ২১:১১

পঞ্চগড়ে দ্রুতগতির দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইয়ানুর (২০) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
সোমবার (২ নভেম্বর) দুপুরে জেলার দেবীগঞ্জ উপজেলা সদর ইউনিয়নের ধরধরা পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়ানুর একই ইউনিয়নের পশ্চিম মুন্সীপাড়া এলাকার হাসেন আলীর ছেলে। আহতরা হলেন, জেলার বোদা উপজেলার সাতখামার এলাকার সাজ্জাদ হোসেন (২৩) ও জীবন ইসলাম (৩৫) এবং দেবীগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিম মুন্সীপাড়া এলাকার সাব্বির হোসেন (১৭)।
স্থানীয় সূত্রে জানা যায়, ইয়ানুর ও তার ফুফাতো ভাই সাব্বির মোটরসাইকেলে যোগে দেবীগঞ্জ বাজারে যাচ্ছিলেন। অন্যদিকে জীবন ও সাজ্জাদ আরেকটি মোটরসাইকেল নিয়ে দেবীগঞ্জ থেকে বসুনিয়ার হাটের দিকে যাচ্ছিলেন। পথে উভয় মোটরসাইকেল ধরধরা পুল এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের চার আরোহী গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের রংপুরে রেফার করেন। রংপুরে নেওয়ার পথে ইয়ানুরের মৃত্যু হয়।
দুর্ঘটনার বিষয়ে দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার সরকার বলেন, সড়ক দুর্ঘটনায় আহত চারজনকে রংপুরে রেফার করা হয়েছিল। পথে ইয়ানুর নামে একজনের মৃত্যু হয়। এ ঘটনায় থানায় আইনি প্রক্রিয়া চলমান।