
কেরানীগঞ্জে পিস্তল-গুলিসহ সাগর গ্রেতার
বাংলাদেশ
মহানগর ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ১৮:২১

প্রতীকী ছবি
রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও পুলিশকে লক্ষ্য করে হামলার ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) একাধিক অভিযানে মোট ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিএমপি জানায়, গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) ক্যান্টনমেন্ট থানাধীন গলফ ক্লাবের সামনে পুলিশকে লক্ষ্য করে ককটেল হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় সর্বোচ্চ ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ক্যান্টনমেন্ট থানা পুলিশ ৪ জন, ডিবি পুলিশ ৫ জন এবং এসআরইউ ৩ জনকে গ্রেফতার করেছে।
এছাড়া রোববার (৮ নভেম্বর) দিবাগত রাত ১টা ৪০ মিনিটের দিকে রূপনগর থানার সামনে ককটেল ফাটিয়ে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটে। এ সময় পালানোর চেষ্টাকালে আশরাফুল (২৭) নামে একজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। তিনি কার্যক্রম নিষিদ্ধ একটি সংগঠনের সদস্য বলে জানিয়েছে পুলিশ।
এর পাশাপাশি সোমবার (৯ নভেম্বর) সকাল ৭টার দিকে রামপুরা বনশ্রী এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শ্রাবণ সরদার (২০) ও রবিন (২৭) নামের দুজনকে গ্রেফতার করেছে রামপুরা থানা পুলিশ।
রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং নাগরিকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
প্রাসঙ্গিক: