
কেরানীগঞ্জে পিস্তল-গুলিসহ সাগর গ্রেতার
বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ১৭:১৫

প্রতীকী ছবি
রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবের সামনে মিছিল থেকে পুলিশের টহল গাড়ি লক্ষ্য করে ককটেল ছোড়ার ঘটনায় ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৯ নভেম্বর) ডিএমপি মিডিয়া বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।
ডিএমপি জানায়, রোববার (৮ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে ওই ১২জনকে গ্রেফতার করা হয়। তবে গ্রেফতার ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।
গত ৫ নভেম্বর ক্যান্টনমেন্ট থানাধীন গলফ ক্লাবের সামনে একটি ‘মিছিল’ থেকে পুলিশকে লক্ষ্য করে ককটের নিক্ষেপের অভিযোগ ওঠে।
পুলিশকে লক্ষ্য করে ককটেল হামলার এ ঘটনায় থানা পুলিশ চারজন, ডিবি পুলিশ পাঁচজন এবং এসআরইউ তিন জনসহ সর্বমোট ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানানো হয়।