
শিশু রামিসা ধর্ষণ-হত্যা: হাইকোর্টের রায় মঙ্গলবার
বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ১৫:২

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভবনের নিচে বিক্ষোভ সমাবেশ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। ছবি: ভিডিও থেকে নেয়া
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দ্বারা দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অভিযোগে সুপ্রিম কোর্টে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভবনের নিচে এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির আইন সম্পাদক বদরুদ্দোজা বাদল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীসহ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা।
আইনজীবী নেতারা বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার উসকানিতে দেশ্যব্যাপী সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে তাদের নেতাকর্মীরা।
আইন অঙ্গনসহ দেশকে অস্থিতিশীল করলে বিএনপির আইনজীবীরা প্রতিহত করবে বলে হুঁশিয়ারি দেন তারা।