
৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

কুমিল্লায় জামায়াতের বিক্ষোভ। ছবি: সময় সংবাদ
২০০৬ সালের ২৮ অক্টোবর লগি-বৈঠা দিয়ে মানুষ হত্যার ঘটনায় জড়িতদের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী শাখা।
বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৫টায় নগরীর টাউন হল মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। এতে নেতৃত্ব দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা-নোয়াখালী অঞ্চল টিমের সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার।
কুমিল্লা মহানগরী জামায়াত নেতা নাছির আহমেদ মোল্লার পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন মহানগরী ছাত্রশিবিরের সভাপতি নাজমুল হাসান পঞ্চায়েত ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মোজাম্মেল হোসেন আবির।
সভাপতির বক্তব্যে আব্দুস সাত্তার বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায়। সেদিন প্রকাশ্যে লগি-বৈঠা দিয়ে মানুষ হত্যার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত ন্যায় বিচারের দাবি অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিচারের আওতায় আনা জরুরি। রাজনৈতিক পরিচয় বা প্রভাবের কারণে কেউ যেন বিচারের বাইরে থাকতে না পারে, তা নিশ্চিত করতে হবে। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেন তিনি।
নাজমুল হাসান পঞ্চায়েত বলেন, ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।
মোজাম্মেল হোসেন আবির বলেন, ২৮ অক্টোবরের ঘটনা দেশের গণতান্ত্রিক ও রাজনৈতিক ইতিহাসে গভীর ক্ষত সৃষ্টি করেছে। এ হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার পাশাপাশি রাজনৈতিক সহিংসতার অবসান ঘটানো জরুরি।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় ঈদগাহে গিয়ে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।