
ভৈরব নদে জাহাজের ধাক্কায় ডুবল বালুভর্তি বাল্কহেড
বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১৬:৫৯

জাহাঙ্গীর কবির নানক। ফাইল ছবি
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকের পরিবারের বিরুদ্ধে ৩৮৫ কোটি টাকার মানিলন্ডারিংয়ের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একইসঙ্গে ২৯ কোটি টাকার অবৈধ সম্পদ মেলায় নানক এবং তার স্ত্রী-সন্তানের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি।
রোববার (১৫ নভেম্বর) দুদক সচিব সাইদুর রহমান খান গণমাধ্যমকে এসব তথ্য জানান।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক দলটির সরকারের পাট ও বস্ত্রমন্ত্রী ছিলেন। ক্ষমতার অপব্যবহার করে অঢেল সম্পদ গড়ে তোলার অভিযোগে তার বিরুদ্ধে অনুসন্ধানে নামে দুদক।
দুদক এজাহারের তথ্য বলছে, শুধু মেয়ের নামেই ২৩৭ কোটি টাকার মানিলন্ডারিং করেছেন নানক। সব মিলিয়ে তার স্ত্রী-সন্তানের নামে ৩৮৫ কোটি টাকার মানিলন্ডারিং বা সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। একইসঙ্গে তাদের বিরুদ্ধে প্রায় ২৯ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের সত্যতা মিলেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আলাদা তিনটি মামলা করেছে সংস্থাটি।
এদিকে শেরপুর-১ আসনের সাবেক এমপি আতিউর রহমান আতিক ও তার স্ত্রীর বিরুদ্ধে ৯ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন অভিযোগে মামলা করেছে দুদক।
দুদক সচিব জানান, দুর্নীতির মামলায় পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট দফতরগুলোর সঙ্গে সম্মিলিতভাবে কাজ করা হচ্ছে।
প্রাসঙ্গিক: