
ঢাবির বিজনেস ফ্যাকাল্টির সামনে প্রাইভেটকারে ককটেল বিস্ফোরণ
বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১৪:৫৪

ফাইল ছবি
রেলের বিভিন্ন সরঞ্জাম কেনাকাটায় দুর্নীতির অভিযোগে অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুদকের জনসংযোগ বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।
সকাল থেকে দুদকের সহকারী পরিচালক আসাদুজ্জামানের নেতৃত্বে একটি দল খিলগাঁও লোকো শেডসহ রেলের বিভিন্ন স্থানে অভিযান চালায়। লোকো শেডের স্টোরের জন্য বিভিন্ন ধরনের ইঞ্জিনের পার্টস, তেলসহ অন্যান্য প্রযুক্তিগত সরঞ্জাম কেনাকাটায় অনিয়ম এবং অতিরিক্ত মালামাল বাহিরে বিক্রি করে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগের তথ্য আছে দুদকের কাছে। এ সংক্রান্ত নথিপত্র সংগ্রহ করতে রেলভবন ও কমলাপুর স্টেশনেও যায় দুদকের আভিযানিক দলটি।
সরকারি বিভিন্ন সেবা খাতে অনিয়ম, দুর্নীতি ও সরকারি অর্থ অপচয়ের অভিযোগে বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় যন্ত্র প্রকৌশলী বা কমলাপুর লোকো শেডের কেনাকাটায় অর্থ আত্মসাতের অভিযোগে পৃথক চারটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হচ্ছে বলেও জানায় দুদক।
প্রাসঙ্গিক: