
কিশোরগঞ্জে গৃহবধূ হত্যায় ৭ আসামির যাবজ্জীবন
বাংলাদেশ
প্রতিবেদক, গোপালগঞ্জ
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:২৫

গোপালগঞ্জ শহরসহ জেলার বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল, আগুন জ্বেলে মহাসড়ক অবরোধের চেষ্টা এবং বিচ্ছিন্ন ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাতে অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেফতার এবং ১৫টি ককটেলসহ ৭টি মোটরসাইকেল জব্দ করেছে জেলা পুলিশ।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত আটটার দিকে গোপালগঞ্জ সরকারি জেলা স্কুলের সামনে বিকট শব্দে একটি ককটেল বিস্ফোরিত হয়। এর কিছুক্ষণের মধ্যে সরকারি মহিলা কলেজ, জেলা শিল্পকলা একাডেমি এবং আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনের রাস্তায় পর্যায়ক্রমে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
এ ছাড়া রাত সাড়ে নয়টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের শহরতলীর মান্দারতলা ও চেচানিয়াকান্দি এলাকায় আগুন জ্বেলে ও মশাল মিছিল দিয়ে মহাসড়ক অবরোধের চেষ্টা চালায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে সেই ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়া হয়। গোপালগঞ্জ সদর ছাড়াও কোটালীপাড়া উপজেলার মুক্তিযোদ্ধা ভবনের পাশে এবং মুকসুদপুর উপজেলার মুকসুদপুর ডিগ্রি কলেজ কলেজের সামনেসহ একাধিক স্থানে বিচ্ছিন্নভাবে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।
এদিকে গভীর রাতে ঢাকা-খুলনা হাইওয়ের একটি পয়েন্টে গাছ কেটে রাস্তা ব্লকের চেষ্টা চালানো হলে খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ গিয়ে তা সরিয়ে নেয়।
জেলা পুলিশ সূত্রে জানানো হয়েছে, সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৭টা থেকে মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৭টা পর্যন্ত পরিচালিত বিশেষ অভিযানে নাশকতা সৃষ্টিকালীন ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ১৫টি অবিস্ফোরিত ককটেল ও জব্দ করা হয়েছে ৭টি মোটরসাইকেল। সদর থানা, কাশিয়ানী ও কোটালীপাড়ায় বিচ্ছিন্নভাবে মোট ৬টি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে বলে পুলিশ নিশ্চিত করেছে।
গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লা এক প্রেস রিলিজে জানান, হাইওয়েতে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলেও পুলিশ দ্রুত তা স্বাভাবিক করে। বর্তমানে ঢাকা-খুলনা মহাসড়কে যানবাহন চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণরূপে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
প্রাসঙ্গিক: