
বরিশালে ভাড়া বাসা থেকে বৃদ্ধার পচন ধরা মরদেহ উদ্ধার
প্রতিবেদক, গোপালগঞ্জ
প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১৯:১৩

গ্রেফতার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ছবি: সংগৃহীত
গোপালগঞ্জে যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিল থেকে পুলিশ সদস্যদের মারপিট ও পুলিশের পিকআপ ভ্যান ভাঙচুরের ঘটনার একদিন পর সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) বিকেলে আহত পুলিশ পরিদর্শক মো. ফুল মিয়া বাদী হয়ে ৪০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৪০/৫০ জনকে আসামি করে গোপালগঞ্জ সদর থানায় এ মামলা দায়ের করেন।
এদিকে হামলার পর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় ৭ জনকে। সন্ধ্যায় গ্রেফতার হওয়া ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, এ ঘটনার সঙ্গে জড়িত আসামিদের গ্রেফতার করার জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত শনিবার (২৪ অক্টোবর) দুপুরে সদর উপজেলার রঘুনাথপুর খেয়াঘাট এলাকায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা মিছিল নিয়ে এসে টহলরত পুলিশ সদস্যদের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর করে। এতে পুলিশের এক উপ-পরিদর্শকসহ আহত হন দুইজন।