
ছাত্রীনিবাস থেকে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রতিবেদক, ঝালকাঠি
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮:৪৪

ঝালকাঠি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। সংগৃহীত ছবি
ঝালকাঠির আলোচিত সরকারি কৌঁসুলি (পিপি) হায়দার হোসাইন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি বেল্লাল হোসেন (৪০) আত্মসমর্পণ করেছেন।
সোমবার (২ নভেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে তিনি আত্মসমর্পন করেন।
২০১৫ সালের ১১ ফেব্রুয়ারি বেল্লাল হোসেনসহ ৫ জনকে মৃত্যুদণ্ড দেন আদালত।
আদালত সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ১১ এপ্রিল এশার নামাজ পড়ে ঝালকাঠির গোরস্থান মসজিদ থেকে বের হওয়ার সময় গুলিবিদ্ধ হন হায়দার হোসেন। পরে তাকে হাসপাতালে নেয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনার পরদিন ঝালকাঠি থানায় একটি হত্যা মামলা করেন নিহতের ছেলে মো. তারেক ইবনে হায়দার। এ মামলায় ২০১৫ সালের ১১ ফেব্রুয়ারি রায় দেন ঝালকাঠির অতিরিক্ত দায়রা জজ মো. আব্দুল হালিম। রায়ে পাঁচজনকে মৃত্যুদণ্ড দেয়া হয়। হাইকোর্টও ওই পাঁচজনের মৃত্যুদণ্ড বহাল রাখেন। দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন: মুরাদ হোসেন, আবু শাহাদাত মো. তানভীর ওরফে মেহেদি, আমিনুল ওরফে আমির হোসেন, মো. বিল্লাল হোসেন ও সমীর হোসেন ভূঁইয়া। তবে বিল্লাল হোসেন এতদিন পলাতক ছিলেন।
২০০৫ সালে ঝালকাঠির দুই বিচারক হত্যার ঘটনায় সদর থানায় মামলা হয়। সেই মামলায় সরকার পক্ষের কৌশলী ছিলেন হায়দার হোসেন।
জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য হাসান সিকদার জানান, দণ্ডিত পলাতক বেল্লাল হোসেন ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।