
ছাত্রীনিবাস থেকে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৬:৫১

মানববন্ধনে বক্তারা বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যুর পর তার রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়, জানাজা ও দাফনে বাধা দেয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যুর পর রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার, জানাজা ও দাফনে বাধা দেওয়ার অভিযোগের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা ১১টায় জেলা শহরের চৌরাস্তায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, ঠাকুরগাঁও জেলা ও সদর উপজেলা ইউনিট কমান্ডের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এর আগে শহরে বিক্ষোভ মিছিল করেন সংগঠনটির নেতাকর্মীরা।
মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, ঠাকুরগাঁও জেলা ইউনিটের আহ্বায়ক নুর করিম, যুগ্ম আহ্বায়ক আনিসুল হক চৌধুরী ও আনোয়ার হোসেন এবং সদস্যসচিব নজরুল ইসলাম রনি।
বক্তারা অভিযোগ করেন, স্বাধীনতাবিরোধী একটি চক্র পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যুর পর তার রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়, জানাজা ও দাফনে বাধা দিয়ে অসম্মান করেছে। তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধে জীবন বাজি রেখে দেশ স্বাধীন করা বীর মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা দেওয়া রাষ্ট্র ও জাতির দায়িত্ব। একজন বীর মুক্তিযোদ্ধার মৃত্যুর পর তার রাষ্ট্রীয় মর্যাদা ও ধর্মীয় আনুষ্ঠানিকতায় বাধা দেওয়ার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
মানববন্ধনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।