
সংবাদ সম্মেলনে পুলিশঅনৈতিক সম্পর্ক দেখে ফেলায় স্বামী-স্ত্রীকে খুন করেন দেবর-ভাবি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৬:৪২

ফায়ার সার্ভিসের আধা ঘণ্টার চেষ্টায় ধানমন্ডিতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে আসে। ছবি: ভিডিও থেকে নেয়া
রাজধানীর ধানমন্ডিতে ১৪ তলা ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে সাড়ে ৩টার পর ধানমন্ডি ১০/এ এর ২৮ নম্বর ভবনের দ্বিতীয় তলায় আগুনের ঘটনা ঘটে। বিকেল সোয়া ৪টার পর অগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে জানানো হয়, বিকেল সাড়ে ৩টার দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। পৌনে ৪টার দিকে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুই ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে।
কন্ট্রোল রুম থেকে আরও বলা হয়, পলাশী ফায়ার স্টেশন থেকে আরও দুটি ইউনিট সাহায্যের জন্য পাঠানো হয়েছিল। প্রয়োজন না হওয়ায় ফেরত পাঠানো হয়। বিকেল ৪টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিকভাবে হতাহতের কোনো তথ্য বা কেন আগুনের সূত্রপাত, সে সব বিষয়ে বিস্তারিত জানাতে পারেনি ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম।