
প্রথমে গুলি, লক্ষ্যভ্রষ্ট হওয়ার পর ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম
প্রতিবেদক, নারায়ণগঞ্জ
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১৩:১৮

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের জেলার সিনিয়র সহ সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীর মামলার অন্যতম আইনজীবী অ্যাডভোকেট জিয়াউল ইসলাম কাজলসহ (৬৩) তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দিনগত মধ্যরাতে তাদের আটক করা হয়। পরে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার দেখিয়ে বুধবার (১৪ অক্টোবর) তাদের জেলা আদালতে পাঠানো হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) তারেক আল মেহেদী।
গ্রেফতার জিয়াউল ইসলাম কাজল নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সদস্য। গ্রেফতার অপর দুজন হলেন অ্যাডভোকেট মাহবুবুর রহমান (৩৬) ও আতিকুল ইসলাম (৫৫)।
গতকাল মঙ্গলবার (১৩ অক্টোবর) সিদ্ধিরগঞ্জে তুহিন হত্যা মামলায় নিম্ন আদালত থেকে পুনরায় জামিন জামিন পেয়ে আদালত প্রাঙ্গণে 'জয় বাংলা শ্লোগান' দেন আইভী ও তার সমর্থকরা।
ওই সময় অ্যাডভোকেট জিয়াউল ইসলাম কাজলকে মামলার নথিপত্রের ফাইল হাতে নিয়ে সেলিনা হায়াৎ আইভীর পাশে হাঁটতে দেখা যায়।
ওইদিন জেলা ও দায়রা জজ আদালতে তুহিন হত্যা মামলায় আইভী'র পক্ষে শুনানিতেও অংশ নিয়েছিলেন জিয়াউল ইসলাম কাজল।
এর জের ধরে আইভীর পক্ষের আইনজীবি অ্যাডভোকেট জিয়াউল ইসলাম কাজল, অ্যাডভোকেট মাহবুবুর রহমান ও আতিকুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
গ্রেফতারের বিষয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) তারেক আল মেহেদী সময় সংবাদকে বলেন, 'গতকাল একটি ভিডিও ভাইরাল হয়েছে। আদালত থেকে বের হয়ে গাড়িতে উঠার সময় আইভী ও তার সমর্থকরা কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের পক্ষে শ্লোগান দিয়েছেন। এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম সহ বিভিন্ন গণমাধ্যমেও প্রকাশ হয়েছে।'
তিনি আরও বলেন, 'কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের পক্ষে যারা স্লোগান দেয় তারাও নিষিদ্ধ সংগঠনের সদস্য। সেজন্য তাদের তিনজনকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ফতুল্লা থানায় মামলা হয়েছে। মামলা নম্বর-৫৭। আজকে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।'