
নারী চিকিৎসকের আহ্বানে ভৈরব নদে স্বেচ্ছাশ্রমে পরিচ্ছন্নতা অভিযান
বাংলাদেশ
প্রতিবেদক, বান্দরবান
প্রকাশ: রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ১৪:২৭

বান্দরবানে পাহাড়ি ঝিরির নীচে পড়ে থাকা অবস্থায় শরীফ (৩৮) নামে স্থানীয় এক যুবদল নেতার মরদেহ উদ্ধার করছে পুলিশ।
বান্দরবানে পাহাড়ি ঝিরির নিচে পড়ে থাকা অবস্থায় শরীফ (৩৮) নামে পৌর যুবদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (০৮ নভেম্বর) সকালে জেলা শহরের কসাই পাড়া এলাকার পাহাড়ি ঝিরি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়৷
নিহত শরীফ শহরের তালুকদার পাড়ার বাসিন্দা জহিরের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে স্থানীয়রা কাজ করতে গেলে ঝিরিতে রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যায়।
নিহত ব্যক্তি পৌর যুবদলের ৯নং ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক। ঝিরিতে পা পিছলে পড়ে গিয়ে এ মৃত্যু হতে পারে বলে ধারনা করছেন স্থানীয়রা৷
এ বিষয়ে বান্দরবান জেলার পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার বলেন, শহরের কসাই পাড়া এলাকার একটি ঝিরি থেকে একব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
প্রাসঙ্গিক: