
খুলনার ইজিবাইক চালক হত্যা মামলার আসামি সিরাজগঞ্জ থেকে গ্রেফতার
বাংলাদেশ
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২২:০

মিজানুর রহমান আখন্দ। ছবি: সংগৃহীত
বান্দরবানে স্ত্রীর দায়ের করা মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা মিজানুর রহমান আখন্দকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনার পর তাকে দলীয় দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে এনসিপির কেন্দ্রীয় কমিটি। একই সঙ্গে কেন তাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, সে বিষয়ে তিন কার্যদিবসের মধ্যে লিখিত জবাব চেয়ে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরাণীহাটের ২ নম্বর ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করে সাতকানিয়া থানা পুলিশ।
দলীয় সূত্রে জানা যায়, গত ২ সেপ্টেম্বর বান্দরবান জেলা এনসিপির আহ্বায়ক কমিটিতে মিজানুর রহমান আখন্দকে সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেয়া হয়। তবে দায়িত্ব পাওয়ার কিছুদিনের মধ্যেই তার বিরুদ্ধে স্ত্রীর দায়ের করা পারিবারিক বিরোধ, দেনমোহর ও ভরণপোষণ সংক্রান্ত মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানার বিষয়টি সামনে আসে।
এদিকে গ্রেফতারের ঘটনাটি জানাজানি হওয়ার পর জাতীয় নাগরিক পার্টি এনসিপি এক চিঠিতে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দফতর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত এক চিঠিতে মিজানুর রহমান আখন্দকে বান্দরবান জেলা আহ্বায়ক কমিটির সহ-সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়। চিঠিতে তার বিরুদ্ধে সাংগঠনিক নীতি ও আদর্শবিরোধী সুস্পষ্ট অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে।
একই সঙ্গে কেন তাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, সে বিষয়ে লিখিত আত্মপক্ষ সমর্থন, প্রয়োজনীয় তথ্য-প্রমাণ ও ব্যাখ্যা নোটিশ প্রাপ্তির তিন কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় দফতরে দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।
মামলার বাদী ও তার স্ত্রী শাহীনা আক্তারের অভিযোগ, বিয়ের পর দীর্ঘদিন ধরে মিজানুর রহমান আখন্দ তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রেখেছেন এবং নিয়মিত ভরণপোষণ দিচ্ছেন না। বিভিন্নভাবে যোগাযোগের চেষ্টা করেও সাড়া না পেয়ে শেষ পর্যন্ত আইনের আশ্রয় নিতে বাধ্য হয়েছেন তিনি।
শাহীনা আক্তার বলেন, বিয়ের পর দীর্ঘদিন ধরে মিজান তার কোনো খোঁজখবর রাখছেন না। যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছেন এবং ভরণপোষণও দিচ্ছেন না। তার স্বামী অন্যত্র একাধিক বিয়ে করেছেন এবং একাধিক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন বলে অভিযোগ স্ত্রীর।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, আদালতের গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি হিসেবে মিজানুর রহমান আখন্দকে গ্রেফতার করা হয়েছে।