
স্টুডেন্ট পাস অপব্যবহারের অভিযোগে মালয়েশিয়ায় বাংলাদেশিদের বিরুদ্ধে তদন্ত শুরু
প্রবাস
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৬:২০

কুয়েতে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার, ভিডিও ধারণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ সম্প্রচারের মাধ্যমে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির ট্রাফিক বিভাগ।
কর্তৃপক্ষ জানিয়েছে, সড়কে দায়িত্ব পালনরত ট্রাফিক কর্মকর্তারা নিয়মিতভাবে এসব অপরাধ শনাক্ত করছেন। আইন অমান্যকারীদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তাদের তলব করা হবে।
ট্রাফিক বিভাগের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে গাড়ি চালানোর সময় সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ করা এবং ভিডিও ধারণের প্রবণতা বেড়েছে। বিষয়টি সড়ক নিরাপত্তার জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে।
এ বিষয়ে ব্রিগেডিয়ার খালেদ আল-আদওয়ানি বলেন, গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করে ভিডিও ধারণ, লাইভ সম্প্রচার কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য কনটেন্ট তৈরি করা স্পষ্টতই ট্রাফিক আইন লঙ্ঘন।
তিনি আরও বলেন, এ ধরনের কর্মকাণ্ডে চালক শুধু নিজের জীবনকেই ঝুঁকির মুখে ফেলছেন না, বরং সড়কে চলাচলকারী অন্যান্য চালক ও পথচারীদের নিরাপত্তাও বিপন্ন করছেন।
সড়ক দুর্ঘটনা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে চালকদের গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে ট্রাফিক বিভাগ।
প্রাসঙ্গিক: