
ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ দাবি, পুলিশ কনস্টেবলসহ গ্রেফতার দুই
বাংলাদেশ
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৬:৩৪

খুলনার দৌলতপুরে ইজিবাইক চালক মনিরুল ইসলাম রনি হত্যা মামলার সন্দেহভাজন আসামি হোসেন ঢালী। ছবি: সময় সংবাদ
খুলনার দৌলতপুরে ইজিবাইক চালক মনিরুল ইসলাম রনি হত্যা মামলার সন্দেহভাজন আসামি হোসেন ঢালীকে সিরাজগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার বাঁখুয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে এসআরবি।
গ্রেফতার হোসেন ঢালী (৫০) খুলনার আড়ংঘাটা থানার তেলিগাতী এলাকার বাসিন্দা। এসআরবি জানায়, হোসেন খুলনার সন্ত্রাসী গ্রুপ আরমান বাহিনীর সক্রিয় সদস্য।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ইজিবাইক চালক মনিরুল ইসলাম রনি গত ২৩ আগস্ট বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। দৌলতপুর থানার মহেশ্বরপাশা খুটির ব্রিজসংলগ্ন পাকা রাস্তা থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা তাকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায়।
এর তিন দিন পর ২৬ আগস্ট মহেশ্বরপাশা কার্তিককূল এলাকার একটি বিল থেকে রনির মরদেহ উদ্ধার করে পুলিশ। সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় নিহত রনি মা নাছিমা বেগম বাদী হয়ে দৌলতপুর থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন।
এসআরবি জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে রনির হত্যা মামলার তদন্তে পাওয়া সন্দেহভাজন আসামি হোসেন ঢালীকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সিরাজগঞ্জের সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রাসঙ্গিক: