
কিশোরগঞ্জে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের মানুষের মারামারি, আহত ১০
প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর ২০২৬, ২১:৪৬

মারুফা আক্তারের মরদেহ উদ্ধারের সময় তথ্য সংগ্রহ করে পুলিশ। ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ায় নেশার টাকার না পেয়ে মারুফা আক্তার (৪৫) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ন
সোমবার (২ নভেম্বর) সকালে সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বিরাসার গ্রামে স্বামীর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
এদিকে মরদেহ উদ্ধারের পর থেকেই তার স্বামী কুদ্দুস মিয়া পলাতক রয়েছেন। মারুফা তার তৃতীয় স্ত্রী ছিলেন। একমাস আগে তাদের বিয়ে হয়। নিহত মারুফা সদর উপজেলার উলচাপাড়া গ্রামের তাহের মিয়ার মেয়ে।
স্থানীয়রা জানান, কুদ্দুস একজন মাদকসেবী ছিলেন। তিনি প্রায় সময় নেশা করে তার স্ত্রীকে মারধর করত। রোববার রাতেও কুদ্দুস তার স্ত্রীর কাছে টাকা চায়। মারুফা টাকা না দিলে কুদ্দুস তাকে মারধর করে। সোমবার সকাল থেকে মারুফার কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না।
একপর্যায়ে স্থানীয়রা মোবাইল ফোনের রিংটোনের শব্দ শুনে ঘরের ভেতর ঢুকে রক্তাক্ত মরদেহ দেখতে পান। পরে নিহতের পরিবার ও পুলিশকে খবর দেয়া হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম বলেন, ‘ওই নারীর শরীরের বিভিন্ন স্থানের ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’