
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ও যুক্তরাজ্যের হাইকমিশনারের বৈঠক

ঝালকাঠির নলছিটিতে একটি বাঁশবোঝাই ট্রলি উল্টে চিালক নিহত হয়েছেন। এ ছাড়া দুর্ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঝালকাঠি-বরিশাল মহাসড়কের ষাটপাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রলিচালকের নাম ফোরকান গাজী (৩৫)। আহত দুজনের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে একটি ট্রলি গাড়ি ঝালকাঠি-নলছিটি আঞ্চলিক মহাসড়ক দিয়ে চলাচলের সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে ট্রলিতে থাকা ব্যক্তিরা ছিটকে পড়ে হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই চালক নিহত হন। আহতদের ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রাসঙ্গিক: