
নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে রাঙামাটিতে বিএনপির বিক্ষোভ
বাংলাদেশ
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১৬:৪

বুধবার (১৮ নভেম্বর) সকালে ঝিনাইদহে শহরে প্রাক্তন স্বামীর ইটের আঘাতে সুমাইয়া খাতুন সুমা নামে এক তরুণী নিহত হয়েছেন। ছবি: সংগৃহীত
ঝিনাইদহে শহরের কাঞ্চননগর বাবুর আলীর মোড় এলাকায় প্রাক্তন স্বামীর ইটের আঘাতে সুমাইয়া খাতুন সুমা (২৬) নামের এক তরুণী নিহত হয়েছেন।
বুধবার (১৮ নভেম্বর) সকালে শহরের বাবুর আলী মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ঘাতক এনামুল হক মিরাজকে আটক করেছে পুলিশ। সুমাইয়া খাতুন কাঞ্চন নগর বাবর আলীর মোড় এলাকার সেকেন্দার শেখের মেয়ে।
সুমার ভাই রাতুল হোসেন জানান, তার বোনোর সঙ্গে এনামুল হক মিরাজের ৮ বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয়ে। তাদের সংসারে ফারহান নামে ৬ বছরের এক সন্তান হয়েছে। চার বছর আগে তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। ছাড়াছাড়ির পর তার বোনের প্রাক্তন স্বামী মিরাজ তাদের এলাকায় প্রায় সময় আসা-যাওয়া করতেন। বুধবার সকালে সুমা তার বাচ্চাকে স্কুল থেকে নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় বাড়ির সামনে মিরাজের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে সুমার মাথায় ইট দিয়ে আঘাত করেন মিরাজ। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ সদর হাসপাতাল মর্গে রয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মিরাজকে আটক করা হয়েছে। কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর মামলা নেয়া হবে।
প্রাসঙ্গিক: