
কোথায় চাঁদাবাজি? কেউ বলতে পারবে না জোর করে টাকা তুলছি: এমপি আমিনুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ১৬:৪৯

কক্সবাজারের মহেশখালীর সামিট এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণ কাজ শেষে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) দুপুর ১টার দিকে আগের মতো গ্যাস সরবরাহ শুরু হয়।
পেট্রোবাংলার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কক্সবাজারের মহেশখালীতের অবস্থিত সামিট এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণ কাজ শেষে দুপুর ১টা হতে রিগ্যাসিফিকেশন কার্যক্রম শুরু হয়েছে। বর্তমানে ২টি এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্যাস গ্রিডে পূর্বের ন্যায় গ্যাস সরবরাহ করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে সহযোগিতার জন্য গ্রাহকদের ধন্যবাদ দিয়েছে পেট্রোবাংলা।
এর আগে পেট্রোবাংলা গত ১ নভেম্বর জানিয়েছিল, সামিটের এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য ৪ নভেম্বর সকাল ৮টা থেকে ৭ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত রিগ্যাসিফিকেশন কার্যক্রম বন্ধ থাকবে।
গত বছরের ডিসেম্বরেও এই রক্ষণাবেক্ষণ কার্যক্রম গ্রহণ করা হয়েছিল।