
কোথায় চাঁদাবাজি? কেউ বলতে পারবে না জোর করে টাকা তুলছি: এমপি আমিনুল
প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ১০:৩৯

গাজীপুরের নাওজোড় এলাকায় গ্যাস সিলিন্ডারের লিকেজের আগুন নিয়ন্ত্রণ করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। ছবি: সময় সংবাদ
গাজীপুরের নাওজোড় এলাকায় গ্যাস সিলিন্ডারের লিকেজের আগুনে চারজন দগ্ধ হয়েছেন।
বুধবার (৪ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে গাজীপুরের নাওজোড় এলাকায় রিয়াজ ফিলিং স্টেশনসংলগ্ন ইউনাইটেড সিলিন্ডার রি-টেস্টিং সেন্টার-২ এর ৪১টি সিলিন্ডারে এই আগুন লাগে।
দগ্ধদের মধ্যে ১৮ বছর বয়সী আব্দুল্লাহর ২০ ভাগ, ১৯ বছর বয়সী আহাদের ৫৫ ভাগ ও ২৬ বছর বয়সী আশরাফুলের ১৫ ভাগ ও ২৫ বছর বয়সী নাঈমের চার ভাগ পুড়েছে। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেয়া হচ্ছে।
ফায়ার সার্ভিস জানায়, রাত পৌনে ৯টার দিকে ওই এলাকার ইউনাইটেড সিলিন্ডার রি-টেস্টিং সেন্টার-২ এর ৪১টি সিলিন্ডারে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাসভর্তি সিলিন্ডার লিকেজ হয়ে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের সদস্য তালহা বিন জসিম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগুনের ঘটনায় চারজন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে আব্দুল্লাহ ও আহাদ এমএইচডিইউতে এবং নাঈম জরুরি বিভাগে পর্যবেক্ষণে আছেন। আহাদ শরীরের ৫৫ ভাগ পোড়া নিয়ে আশঙ্কাজনক অবস্থায় আছেন। তাদের চিকিৎসা চলছে।