
শিশু রামিসা ধর্ষণ-হত্যা: হাইকোর্টের রায় মঙ্গলবার
বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১৪:২৫

সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ের সামনে বিভিন্ন সংগঠনের ব্যানারে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। ছবি: সময় সংবাদ
মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিতের প্রতিবাদে কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন তৈরি পোশাক শ্রমিকরা। জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সঙ্গতি রেখে ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার দাবি জানান তারা।
সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টায় তৈরি পোশাক শিল্পের নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে হঠাৎ সকাল সাড়ে ৯টার দিকে শ্রম মন্ত্রণালয় জানায়, বৈঠক স্থগিত করা হয়েছে।
এরপর থেকেই রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ের সামনে বিভিন্ন সংগঠনের ব্যানারে অবস্থান নেন তৈরি পোশাক শ্রমিকরা।
তারা দাবি জানান, নতুন মজুরি কাঠামোতে ন্যূনতম বেতন ৩২ হাজার টাকা নির্ধারণের।
পরে স্মারকলিপি জমা দিতে বোর্ডের চেয়ারম্যানের দফতরে যান শ্রমিক নেতারা। চেয়ারম্যান না থাকায় মজুরি বোর্ডের শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতারের কাছে স্মারকলিপি জমা দেন তারা।
এ সময় বাবুল আখতার জানান, আগামী মাস থেকে পোশাক খাতে কার্যকর হবে বর্ধিত বেতন।
সেইসঙ্গে জীবিকার স্বার্থে শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার আহ্বান জানান তিনি।
প্রাসঙ্গিক:
এদিকে, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মজুরি বোর্ড এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।