
শিশু রামিসা ধর্ষণ-হত্যা: হাইকোর্টের রায় মঙ্গলবার
বাংলাদেশ
প্রতিবেদক, বাগেরহাট
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১৫:২৩

সোমবার (১৬ নভেম্বর) সকালে বাগেরহাট জেলা আইনজীবী ফোরামের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। ছবি: সময় সংবাদ
দেশব্যাপী সন্ত্রাস-নৈরাজ্য ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বাগেরহাট জেলা আইনজীবী ফোরামের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) সকালে বাগেরহাট আইনজীবী সমিতির সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে আবারও আইনজীবী সমিতির কার্যালয় সামনে এসে শেষ হয়।
সমাবেশে বক্তব্য দেন: জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান দিপু, জেলা আইনজীবী ফোরামের আহবায়ক আলতাফ হোসেন, আইনজীবী মহসিন আলী, আব্দুল ওয়াদুদ মুক্তা, এম এ জিন্নাহ নজরুল ইসলাম কাজল, আব্দুল মান্নান হাওলাদার, মনিরুজ্জামান, এনায়েত হোসেন, আব্দুল ওলিসহ আরও অনেকে।
বক্তারা বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা সাম্প্রতিক সময়ে দেশব্যাপী সন্ত্রাস-নৈরাজ্য ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের প্রতিহত করতে ফ্যাসিবাদের এদেশে ঠাঁই হবে না। যে কোনো মূল্যে এদের প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’
প্রাসঙ্গিক: