
কেরানীগঞ্জে পিস্তল-গুলিসহ সাগর গ্রেতার
বাংলাদেশ
প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ৯:৫৮

গাজীপুর ক্লাবে শ্রমিক নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি। ছবি: সংগৃহীত
দেশব্যাপী তৈরি পোশাকশিল্পে চলমান শ্রমিক অসন্তোষ নিরসন এবং শিল্প ও শ্রমিকদের নিরাপত্তা রক্ষায় করণীয় সভায় গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি বলেছেন, শ্রমিক আন্দোলনের মধ্যে সর্ষের ভেতর ভূত ঢুকে গেছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে জয়দেবপুরের গাজীপুর ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
গার্মেন্টস ইন্ডাস্ট্রি ওয়ার্কার ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. জহির উদ্দিন সম্রাটের সভাপতিত্বে সভায় বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা ও কারখানার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এসময় বিএনপির সহযোগী সংগঠন শ্রমিক দলের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন জহির উদ্দিন সম্রাট। চলমান পরিস্থিতিতে শ্রমিক দলের নেতাদের মধ্যে সমন্বয়হীনতা রয়েছে বলেও দাবি করেন তিনি।
সংগঠনের আরেক নেতা ফখরুল আলম তার বক্তব্যে শ্রমিক নেতাদের হয়রানি বন্ধ এবং সংগঠনগুলোর কার্যালয় খুলে দিয়ে স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় সহযোগিতার আহ্বান জানান। এসময় শ্রমিক নেতারা গাজীপুরে একটি শ্রমিক ভবন নির্মাণের দাবি জানান।
প্রধান অতিথির বক্তব্যে এম মঞ্জুরুল করিম রনি শ্রমিকদের আন্দোলন বন্ধ করে নিজ নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘আন্দোলনের মধ্যে সর্ষের ভেতর ভূত ঢুকে গেছে।’
তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরেই বাংলাদেশে গার্মেন্টস শিল্পের বিকাশ শুরু হয়েছে। সে কারণে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে শ্রমিকদের প্রতি বিশেষ মমত্ববোধ রয়েছে। বর্তমান সরকার এ শিল্পের সম্প্রসারণে যুগোপযোগী বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে।
আগামীতে শ্রমিকদের জন্য স্বল্পমূল্যে আবাসনব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়ে এমপি রনি বলেন, শ্রমিকদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ইতোমধ্যে ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণের উদ্যোগও নেয়া হয়েছে।
মতবিনিময় সভায় গাজীপুর মহানগর বিএনপির নেতা আহম্মেদ আলী রুশদী, সাবেক কাউন্সিলর হান্নান মিয়া হান্নু ও হাসান আজমল ভূঁইয়াসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।