
শেখ হাসিনাকে অপরাধী হিসেবেই ফেরাতে চায় সরকার: শামা ওবায়েদ
বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ১৭:৫১

রাজধানীতে জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল করেছে। ছবি: সময় সংবাদ
দফায়-দফায় গ্যাসের মূল্য বৃদ্ধি এবং দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী।
রোববার (৮ নভেম্বর) বিকেলে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে মিছিল শুরু হয়ে আশপাশের সড়ক প্রদক্ষিণ করে।
এর আগে সংক্ষিপ্ত সমাবেশে মহানগর দক্ষিণ জামায়াতের আমির নূরুল ইসলাম বুলবুল অভিযোগ করে বলেন, দেশ পরিচালনায় পদে পদে ব্যর্থতার পরিচয় দিচ্ছে সরকার। সারা দেশে বিএনপি নেতাকর্মীদের শর্ত পূরণ ছাড়াই সারের ডিলার নিয়োগ দেয়া হয়েছে। সাধারণ কৃষক সার পাচ্ছে না। এছাড়া জ্বালানি সংকটের কারণে সেচ দিতে পারছে না। রান্নাসহ নিত্য কাজে কঠিন পরিস্থিতির মুখে গৃহিণীরা। প্রত্যেক পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে জীবনযাত্রার মান কমাচ্ছে সাধারণ মানুষ। সরকারকে বারবার তাগাদা দিলেও তা কর্ণপাত করছে না সরকার।
তিনি জানান, অধিকার আদায়ের জন্য রাজপথে নামতে হবে জনগণকে। সরকারকে দাবি আদায়ে বাধ্য করার হুঁশিয়ারি দেন অন্যান্য বক্তারা।
প্রাসঙ্গিক: