
শেখ হাসিনাকে অপরাধী হিসেবেই ফেরাতে চায় সরকার: শামা ওবায়েদ
বাংলাদেশ
প্রতিবেদক, গাইবান্ধা
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১৪:৫৭

গাইবান্ধায় ব্যাংকের শাখা স্থানান্তরের প্রতিবাদে কাফনের কাপড় পরে এলাকাবাসীর বিক্ষোভ। ছবি: সময় সংবাদ
গাইবান্ধায় ব্যাংকের শাখা স্থানান্তরের প্রতিবাদে কাফনের কাপড় পরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের নুরুলগঞ্জের হাটে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন: কাজী আব্দুল খালেক, ইকবাল হাসান, দিদারুল ইসলাম মামুন, লিটন মাহমুদ মতিউর রহমানসহ অন্যরা।
এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন থেকে নূরুলগঞ্জের হাট ও আশপাশের এলাকার একমাত্র ব্যাংক হিসেবে রূপালী ব্যাংকের একটি শাখা রয়েছে। এ শাখার মাধ্যমে ওই এলাকার মানুষ তাদের ব্যাংকিং কার্যক্রম করে আসছেন। সম্প্রতি ওই শাখাটি অন্যত্র স্থানান্তর করার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
ব্যাংকের শাখাটি স্থানান্তর করা হলে হাটের ব্যবসায়ীরাসহ স্থানীয়রা সব ধরনের ব্যাংকিং সেবা থেকে বঞ্চিত হবেন। তাই শাখাটি স্থানান্তরের সিদ্ধান্ত বাতিলের জন্য কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তারা। তা না হলে বৃহত্তর কর্মসূচির হুমকি দেয়া হয়।
মানববন্ধন শেষে দাফনের কাফন পরে ব্যাংকের গেটে শুয়ে শাখা স্থানান্তরের প্রতিবাদ জানান তারা। পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ওই এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
প্রাসঙ্গিক: