
বান্দরবানে ঝর্ণায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
বাংলাদেশ
প্রতিবেদক, মাগুরা
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৫০

মাগুরা-ঝিনাইদহ মহাসড়ক। ছবি: সময় সংবাদ
মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের ইছাখাদা থেকে হাটগোপালপুর পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার সড়ক এখন মরণফাঁদে পরিণত হয়েছে। সংস্কারের নামে পুরোনো পিচ তুলে সড়ক খুঁড়ে ফেলে রাখায় তৈরি হয়েছে অসংখ্য উঁচু-নিচু খাঁজ। এতে প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। বিশেষ করে মোটরসাইকেল ও ছোট যানবাহন চালকদের পড়তে হচ্ছে চরম ঝুঁকিতে। এক মাসের বেশি সময় পার হলেও সংস্কারকাজ শেষ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন চলাচলকারীরা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, মহাসড়কের ওপর সারি সারি খাঁজ। কোথাও উঁচু, কোথাও নিচু। দেখে মনে হয়, পুরো সড়কজুড়েই তৈরি হয়েছে ছোট ছোট ঢেউ। এমন বেহাল সড়কে ঝুঁকি নিয়ে চলাচল করছে বিভিন্ন যানবাহন। বিশেষ করে মোটরসাইকেলের চাকা খাঁজে আটকে কিংবা ভারসাম্য হারিয়ে প্রায়ই নিয়ন্ত্রণ হারাচ্ছেন চালকরা। মাগুরার ইছাখাদা থেকে ঝিনাইদহের হাটগোপালপুর পর্যন্ত মহাসড়কের চিত্র এটি।
স্থানীয়রা জানান, এক মাসেরও বেশি সময় আগে সংস্কারকাজের জন্য সড়কের পুরোনো পিচ তুলে ফেলা হয়। কিন্তু এরপর থেকে ধীরগতিতে চলছে কাজ। ফলে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে চালক ও যাত্রীদের। বিশেষ করে রাতে এ সড়কে চলাচল আরও বিপজ্জনক হয়ে ওঠে।
মাগুরার ইছাখাদা এলাকার মোটরসাইকেল চালক রাকিব হোসেন বলেন, সড়কের অবস্থা খুবই খারাপ। মোটরসাইকেল চালাতে গিয়ে চাকা খাঁজে আটকে যায়। একটু অসতর্ক হলেই দুর্ঘটনা ঘটতে পারে। দ্রুত রাস্তাটি ঠিক করা দরকার।
ঝিনাইদহের হাটগোপালপুর এলাকার বাসিন্দা মসিউর রহমান বলেন, এক মাসেরও বেশি সময় ধরে রাস্তা খুঁড়ে ফেলে রেখেছে। কাজের কোনো গতি নেই। প্রতিদিন এই রাস্তা দিয়ে চলাচল করতে আমাদের অনেক ভোগান্তি হচ্ছে।
মোটরসাইকেল চালক মেহেদী হাসান বলেন, দিনের বেলায় কোনো রকমে চলাচল করা গেলেও রাতে খুব ভয় লাগে। রাস্তার উঁচু-নিচু খাঁজের কারণে কখন যে দুর্ঘটনা ঘটে বলা যায় না।
প্রাসঙ্গিক:
শরিফুল ইসলাম নামের এক মোটরসাইকেল চালক বলেন, প্রতিদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করি। আগে স্বাভাবিকভাবে চলাচল করা যেত। এখন রাস্তার কারণে জীবনের ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে।
সড়কের এমন বেহাল অবস্থার বিষয়ে জানতে চাইলে দায়সারা বক্তব্য দিয়েছেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. কায়সার হামিদ। তিনি বলেন, এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, মাগুরা-ঝিনাইদহ মহাসড়কটি দিয়ে প্রতিদিন ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, যশোরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কমপক্ষে ১০টি জেলার মানুষ চলাচল করেন।