
বান্দরবানে ঝর্ণায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
বাংলাদেশ
রংপুর ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৫৭

রংপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন বাবলু। ছবি: সংগৃহীত
রংপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোসাদ্দেক হোসেন বাবলুকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ আলম।
এর আগে বুধবার (১৮ নভেম্বর) তিনি থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা বিমানবন্দরে উপস্থিত হলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যা তাকে গ্রেফতার করেন।
পরিবার জানায়, মোসাদ্দেক হোসেন বাবলু গুরুতর অসুস্থ। তার উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড যাওয়ার কথা ছিলো।
এ দিকে পুলিশ জানায়, মোসাদ্দেক হোসেন বাবলুর নামে বৈষম্যবিরোধী আন্দোলন দমনে তিনটি মামলা রয়েছে। এরমধ্যে একটি মামলা চূড়ান্ত হলেও দুটি মামলা তদন্তাধীন। সেই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ আলম বলেন, ‘গ্রেফতার মোসাদ্দেক হোসেন বাবলুর নামে মামলা রয়েছে। সেই মামলায় ইতোমধ্যে তাকে গ্রেফতার দেখানো হয়েছে। আজ তাকে আদালতে পাঠানো হবে।’