
বাঁশের সাঁকোই ১০ গ্রামের ভরসা, নবগঙ্গায় পাকা সেতু হবে কবে?
বাংলাদেশ
প্রতিবেদক, সাতক্ষীরা
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৩০

প্রাকৃতিক দুর্যোগে পানি উন্নয়ন বোর্ডের এই বেড়িবাঁধ ভেঙে প্লাবনের সৃষ্টি হয়। ছবি: সময় সংবাদ
নভেম্বর মাস এলেই আতঙ্কে দিন কাটে সাতক্ষীরার উপকূলীয় অঞ্চলের মানুষের। পানি উন্নয়ন বোর্ডের নাজুক বেড়িবাঁধের উপর তাদের ভরসা নেই। প্রাকৃতিক দুর্যোগে এই বেড়িবাঁধ ভেঙে প্লাবনে সর্বস্ব হারাতে হয় তাদের। তাই টেকসই বেড়িবাঁধের দাবি জানাচ্ছেন তারা। যদিও পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ ষাটের দশকের ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধের কথা স্বীকার করে জানিয়েছেন, ঝুঁকিপূর্ণ এলাকায় টেকসই বেড়িবাঁধের জন্য প্রকল্প পাঠানো হয়েছে। ওইসব প্রকল্প বাস্তবায়ন হলেই উপকূলীয় মানুষে আতঙ্ক আর থাকবে না।
অতীতে অক্টোবর ও নভেম্বর মাসে সাতক্ষীরার সুন্দরবন সংলগ্ন উপকূলীয় অঞ্চলে বেশ কিছু প্রলয়ংকরী ও মাঝারি ধরনের ঘূর্ণিঝড় আঘাত হেনেছে।
২০১৯ সালের ৯ নভেম্বর ঘূর্ণিঝড় বুলবুল সুন্দরবনের বাংলাদেশ অংশে বিশেষ করে দুবলার চর, হিরণ পয়েন্ট ও সুন্দরবন সংলগ্ন খুলনা-সাতক্ষীরা উপকূলে আঘাত হানে। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ১২০ কিলোমিটার। একইভাবে ঘূর্ণিঝড় সিডর ২০০৭ সালের ১৫ নভেম্বর সুন্দরবনসহ দক্ষিণ উপকূলের ওপর দিয়ে বয়ে যায়। অত্যন্ত শক্তিশালী ও ধ্বংসাত্মক ছিল ঘূর্ণিঝড় ‘সিডর’। এর বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ২৬০ থেকে ৩০৫ কিলোমিটার, যা উপকূলীয় এলাকায় ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি ঘটিয়েছিল। আর অক্টোবর মাসে ঘূর্ণিঝড় সিত্রাং, রেশমি আঘাত হানে।
সম্প্রতি সাতক্ষীরার আশাশুনির বন্যতলা, কুড়িকাউনিয়ায় বাঁধের মাটি ধসে গিয়ে ভেঙে পড়ার উপক্রম হয়েছিল। গ্রামবাসী মাইকিং করে স্বেচ্ছাশ্রমে পানিউন্নয়ন বোর্ডের সাথে কাজ করে ভাঙন থেকে রক্ষা পেয়েছে। তাদের মতে, বাঁধ ভাঙার পর পানি উন্নয়ন বোর্ডের লোক পাওয়া যায়। তার আগে বাঁধ ভাঙার উপক্রম হওয়ার আগে বারবার জানিয়েও পানি উন্নয়ন বোর্ডের কাউকে পাওয়া যায় না। প্রতিবছর এই বেড়িবাঁধ ভেঙে তাদের সর্বস্বঃ হারাতে হয়। তাই তারা ত্রাণ চায় না, চায় টেকসই বেড়িবাঁধ।
যদিও সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের বিভাগের নির্বাহী প্রকৌশলী গোলাম জাকারিয়া ষাটের দশকের ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধের কথা স্বীকার করে জানিয়েছেন, ঝুঁকিপূর্ণ এলাকায় টেকসই বেড়িবাঁধের জন্য প্রকল্প পাঠানো হয়েছে। ওইসব প্রকল্প বাস্তবায়ন হলেই উপকূলীয় মানুষের আর আতঙ্ক থাকবে না।
সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-২ এর নির্বাহী প্রকৌশলী আব্দুর রহমান পানি উন্নয়ন বোর্ডের কাজের উপর অভিযোগের কথা এড়িয়ে গিয়ে বলেন, টেকসই বাঁধের প্রস্তাবনা পাঠানো হয়েছে। বাস্তবায়ন হলে উপকূলবাসীর অভিযোগ আর থাকবে না।
পানি উন্নয়ন বোর্ডের দেয়া তথ্য মতে, দুই বিভাগের ৬৮০ কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে জেলার আশাশুনি, বন্যতলা, কুড়িকাহনিয়াসহ আনুলিয়া, প্রতাপনগর ও পদ্মপুকুর ইউনিয়নসহ ৩৯ কিলোমিটার ঝুঁকিপূর্ণ বাঁধ রয়েছে। যার মধ্যে ৩৩টি পয়েন্টে মারাত্মক ঝুঁকিতে রয়েছে বেড়িবাঁধ।