
খুলনার ইজিবাইক চালক হত্যা মামলার আসামি সিরাজগঞ্জ থেকে গ্রেফতার
বাংলাদেশ
প্রতিবেদক, নরসিংদী
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ১৯:০

নরসিংদীতে বাবু হত্যা মামলার প্রধান আসামি আবু লাল (৪০) গ্রেফতার।
নরসিংদীতে হত্যা মামলার প্রধান আসামি আবু লাল গ্রুপের প্রধান আবু লালকে (৪০) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে নরসিংদী মডেল থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আশিকুর রহমান।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আশিকুর রহমান জানান, নরসিংদী মডেল থানায় দায়ের করা আব্দুল্লাহ ওরফে বাবু হত্যা মামলার প্রধান আসামি আবু লাল হত্যাকাণ্ড ঘটানোর পর থেকেই আত্মগোপনে ছিলেন। তাকে ধরতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও নরসিংদী মডেল থানা পুলিশের সমন্বয়ে নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।
তিনি বলেন, অভিযানের অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর, সদর থানা এবং ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় তল্লাশি চালায় আইনশৃঙ্খলা বাহিনী। পরে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার হবিগঞ্জ জেলার মাধবপুর থানা এলাকায় অভিযান চালিয়ে আবু লালকে ধরা হয়।
গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে আবু লালের দেওয়া তথ্য মতে ওই দিনই দিবাগত রাত ২টা ৪৫ মিনিটে নরসিংদী মডেল থানাধীন খাটেহারা এলাকার তার নিজ বাড়ির রান্নাঘরের টিনের চালার নিচে প্লাস্টিকের সিলিংয়ের ওপর থেকে হত্যায় ব্যবহৃত অস্ত্র ও গুলি উদ্ধার করে পুলিশ। তার বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।
প্রাসঙ্গিক: