
ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ দাবি, পুলিশ কনস্টেবলসহ গ্রেফতার দুই
বাংলাদেশ
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২৩:৪

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গাজীপুর জেলা শাখার সাত সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে ইয়াসির আকরাম পলাশকে সভাপতি, আবু তাহের প্রধানকে সাধারণ সম্পাদক এবং জাহাঙ্গীর শিকদারকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
সম্প্রতি যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন দেয়।
কমিটির অন্য নেতারা হলেন- সিনিয়র সহসভাপতি তপন খান, সহসভাপতি নাজিম সরকার, ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক এস এম কামরুজ্জামান শামীম এবং যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল হোসাইন মণ্ডল।
যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নবগঠিত কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দফতরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
নতুন কমিটি ঘোষণার পর গাজীপুর জেলা ও বিভিন্ন উপজেলা পর্যায়ের যুবদলের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
নবনির্বাচিত নেতাদের অভিনন্দন জানিয়ে বিভিন্ন স্থানে শুভেচ্ছা মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন স্থানীয় নেতাকর্মীরা।
নবগঠিত কমিটির সভাপতি ইয়াসির আকরাম পলাশ, সাধারণ সম্পাদক আবু তাহের প্রধান ও সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর শিকদার যৌথ প্রতিক্রিয়ায় কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
প্রাসঙ্গিক:

তারা বলেন, গাজীপুর জেলা যুবদলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে এবং দলের সাংগঠনিক কর্মসূচি সফল করতে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।