
কক্সবাজারে চীন-তাইওয়ানের ৬ নাগরিকের জামিন মঞ্জুর
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ৩:৫৬

ইকবাল সোবহান চৌধুরী (বামে) ও রাজীব ঘোষ। ছবি: সংগৃহীত
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরীকে গ্রেফতার দেখিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (৪ অক্টোবর) রাতে তাকে গ্রেফতার দেখানোর কথা জানায় ডিবি।
এর আগে, একইদিন দুপুরে রাজধানীর মহাখালীতে বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসির কার্যালয় থেকে তাকে আটক করা হয়। পরে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেয়া হয়। একই সময় ডিবিসির বিশেষ প্রতিনিধি রাজীব ঘোষকেও নিয়ে যায় ডিবি।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, ডিবিসিতে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হওয়ায় ইকবাল সোবহানসহ দুজনকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তবে রাত সাড়ে ১২টায় শফিকুল ইসলাম বলেন, ইকবাল সোবহান চৌধুরীর বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থানের হত্যা মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
শফিকুল ইসলাম আরও বলেন, রাজীব ঘোষের বিরুদ্ধে কোনো মামলা নেই। জিজ্ঞাসাবাদ শেষে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেয়া হয়েছে।