
যুবলীগ নেতা সন্দেহে আটক ব্যক্তিকে ছাড়িয়ে নিলেন জামায়াত নেতারা
মাসুদুর রহমান
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১৪:৫৯
মোহাম্মদপুরে সিসিটিভি ফুটেজে ধরা পড়ে ছিনতাইয়ের দৃশ্য।
রাজধানীর রায়েরবাজারে বেড়েছে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য। গভীর রাতে সড়কে ঘটছে একের পর এক ছিনতাই। ৬ দিনের ব্যবধানে দুই ব্যক্তির কাছ থেকে ছিনিয়ে নেয়া হয় মোবাইল, নগদ টাকা ও স্বর্ণের ব্রেসলেট।
এসব ঘটনায় পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে। ইতোমধ্যে সন্দেহভাজন দুজনকে আটকও করা হয়েছে।
সিসিটিভি ফুটেজে দেখা গেছে, রোববার (১৮ অক্টোবর) ভোর ৪টা ৪৮ মিনিটে রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী রোডে এক মাদরাসা শিক্ষক ছিনতাইয়ের শিকার হন। ঘটনাস্থলে পৌঁছালে সামুরাই হাতে তার গতিরোধ করে তিন ব্যক্তি। সামুরাইয়ের উল্টো পাশ দিয়ে আঘাত করে তারা শিক্ষকের থেকে ছিনিয়ে নেয় মোবাইল, নগদ টাকা। ব্যাগ তল্লাশি করে কিছু না পেয়ে একপর্যায়ে চলে যায় তারা।
এ ঘটনায় ভয়ে ক্যামেরার সামনে কথা বলার সাহস পাননি ভুক্তভোগী। ফোনে জানান ভয়াবহ অভিজ্ঞতার কথা।
শুধু শহীদ বুদ্ধিজীবী রোড নয়, ছিনতাইয়ের ঘটনা ঘটেছে রায়েরবাজার কমিউনিটি সেন্টারের সামনের সড়কেও। ১২ অক্টোবর রাতে নিজ প্রতিষ্ঠান থেকে ফেরার পথে ব্যবসায়ীর অটোরিকশার গতিরোধ করে কিশোর গ্যাংয়ের সদস্যরা। সামুরাই দিয়ে আঘাত করে ছিনিয়ে নেয় মোবাইল, স্বর্ণের ব্রেসলেটসহ সাড়ে চার লাখ টাকার জিনিসপত্র।
এদিকে রায়েরবাজার এলাকায় একের পর এক ঘটনায় আতঙ্কিত বাসিন্দারা। প্রসাশনের জোর পদক্ষেপের দাবি তাদের। স্থানীয়রা বলছেন, প্রশাসনকে কাজ করতে হবে। প্রশাসন কাজ করলে জনগণও তাদের সহযোগিতা করবে।
পুলিশ বলছে, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ধারণা করা হচ্ছে, দুটি ঘটনায় জড়িত একই চক্র। সন্দেহভাজন দুজনকে আটকও করা হয়েছে।
ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার মো. ইবনে মিজান বলেন,
দুজনকে আমাদের হেফাজতে নিয়েছি। জিজ্ঞাসাবাদ চলমান। তাদেরকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে লুণ্ঠিত মালামাল উদ্ধার করতে পারব বলে আশা করছি। সেইসঙ্গে ওই এলাকায় তাদের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে পারব।
মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের তৎপরতা বন্ধে সাঁড়াশি অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।