
শিবচরে মোটরসাইকেল চাপায় উপজেলা বিএনপি নেতা নিহত
মহানগর ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৩:৩

ছবি: সংগৃহীত
রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলায় দুইজন গুরুতর আহত হয়েছেন। এদের একজন গুলিবিদ্ধ এবং অপরজনকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ৯টার পর মোহাম্মদপুরের বসিলা ব্রিজের আগের তিন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। আহত দুইজন মো. সুমন ও তার ছেলে ফাহিম।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, রাতে বসিলা ব্রিজ এলাকার ময়ূর ভিলার সামনে স্থানীয় কিশোর গ্যাংয়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটে। এ সময় মো. সুমনের ওপর গুলি চালানো হয় এবং তার ছেলে ফাহিমকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রাখা যাওয়া হয়। পরে বাবা ও ছেলেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার ইবনে মিজান বলেন, হামলার শিকার ফাহিম কিশোর গ্যাং পাটালি গ্রুপের সদস্য। তাকে ও তার বাবার ওপর হামলা চালিয়েছে কিশোর গ্যাং সাব্বির গ্রুপের সদস্যরা। ঘটনার কিছুদিন আগে ফাহিমরা সাব্বির গ্রুপের একজনকে কুপিয়েছিল। ধারণা করা হচ্ছে সেটার বদলা হিসেবে এ হামলা চালানো হয়েছে। বর্তমানে ঘটনাস্থলে মোহাম্মদপুর থানার পুলিশ সদস্যরা অবস্থান করছে বলেও জানান তিনি।