
ইমরান খানের শক্ত ঘাঁটি ‘অবরুদ্ধ’, পাকিস্তান সরকার কি আগুন নিয়ে খেলছে?
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১৪:৪৩

কর্মকর্তারা জানিয়েছেন, উড়োজাহাজের সব যাত্রী ও ক্রু নিরাপদে আছেন। ছবি: সংগৃহীত
ছিনতাইয়ের সতর্কবার্তার পর জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে ভারতের দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট জয়পুরে জরুরি অবতরণ করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সকালে উড়োজাহাজটি জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। পরে বিমানবন্দরে তল্লাশি শুরু করে বিভিন্ন সংস্থার সদস্যরা।
ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএসের প্রতিবেদনে বলা হয়েছে, এআই-২০৩০ ফ্লাইটটি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার মডেলের। দিল্লি থেকে প্রায় ২৮০ কিলোমিটার দূরে রাজস্থানের জয়পুরে স্থানীয় সময় সকাল ৯টা ৪৫ মিনিটে নিরাপদে অবতরণ করে উড়োজাহাজটি।
প্রাথমিকভাবে জানা গেছে, আহমেদাবাদ এয়ার ট্রাফিক কন্ট্রোল উড়োজাহাজটি থেকে ‘স্কয়ক ৭৫০০’ সংকেত পায়, যার ফলে জরুরি পদক্ষেপ নেয়া হয়।
বিমানবন্দরের সূত্র জানায়, ছিনতাইয়ের মতো পরিস্থিতি মোকাবিলায় যে ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়, কর্তৃপক্ষ সেরকমই পদক্ষেপ নেয়। অবতরণের পর সতর্কতার সঙ্গে উড়োজাহাজটির কাছে যান নিরাপত্তাকর্মীরা। পরে যাত্রীদের নামানোর জন্য সিঁড়ি স্থাপন করা হয়।
কর্মকর্তারা জানিয়েছেন, উড়োজাহাজের সব যাত্রী ও ক্রু নিরাপদে আছেন। তল্লাশি শেষে সবাইকে উড়োজাহাজ থেকে নামার অনুমতি দেয়া হয়।
এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, এই পরিস্থিতিতে যাত্রীদের বিনা খরচে ফ্লাইট পুনর্নির্ধারণের সুযোগ দেয়া হচ্ছে। কেউ যাত্রা বাতিল করতে চাইলে তাকে পুরো অর্থ ফেরত দেয়ার ব্যবস্থাও রয়েছে।
সূত্র: এনডিটিভি