
যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের সাফল্য, চ্যাম্পিয়ন চুয়েট
প্রতিবেদক, কুমিল্লা
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১৭:২৫

কিশোর গ্যাংবিরোধী ধারাবাহিক ৮টি অভিযানে জেলা পুলিশ এ পর্যন্ত মোট ৩ হাজার ১১৫ জনকে আটক করেছে। ছবি: সময় সংবাদ
কুমিল্লা জেলাজুড়ে কিশোর গ্যাংবিরোধী এক বিশেষ অভিযানে ৫১৯ জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় মাগরিবের পর থেকে গভীর রাত পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা পুলিশের জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও ১৮টি থানা পুলিশের যৌথ একাধিক দল একযোগে এ অভিযানে অংশ নেয়।
পুলিশ সূত্রে জানা গেছে, কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় কুমিল্লা নগরীর বিভিন্ন পয়েন্টসহ জেলার প্রতিটি থানা এলাকায় আড্ডা ও উৎপাতপ্রবণ স্থানগুলোতে একযোগে অভিযান চালানো হয়। কিশোর গ্যাং প্রতিরোধে চালানো এই অভিযানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরেজমিন অংশ নেন।
আটক ব্যক্তিদের থানায় নিয়ে প্রাথমিক যাচাই-বাছাই করা হচ্ছে। তাদের মধ্যে কারো বিরুদ্ধে নির্দিষ্ট অপরাধে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
জেলা পুলিশের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, উঠতি বয়সি তরুণ ও কিশোররা যাতে কোনোভাবেই অপরাধের সঙ্গে জড়িয়ে না পড়ে, সে জন্যই নিয়মিতভাবে এসব অভিযান চালানো হচ্ছে। তবে অভিযানের নামে কোনো নিরপরাধ ব্যক্তি যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়েও কঠোর নির্দেশনা রয়েছে।
পুলিশ জানায়, কিশোর অপরাধ নির্মূলে জেলাজুড়ে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। উল্লেখ্য, কিশোর গ্যাংবিরোধী ধারাবাহিক ৮টি অভিযানে জেলা পুলিশ এ পর্যন্ত মোট ৩ হাজার ১১৫ জনকে আটক করল।