
তাজমীন হত্যা: হোটেলকর্মী রাজু গ্রেফতার, মিলেছে চাঞ্চল্যকর তথ্য
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১৪:৪৯

রাজধানীর কদমতলী থানার জুরাইন বরইতলা এলাকার ছিনতাইকারী জনিকে হত্যার ঘটনায় তার সহযোগী বাপ্পিসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সংস্থাটি জানিয়েছে, নিহত জনি, বাপ্পি ও বারেক অটোরিকশা চালানোর আড়ালে ছিনতাইয়ে জড়িত ছিলেন। তাদের নামে একাধিক মামলা রয়েছে।
জুরাইনের বরইতলা এলাকায় গেল ২৯ আগস্ট মধ্যরাতে গলিতে ঢুকতে দেখা যায় বাপ্পি, জনি ও বারেক নামে তিন ব্যক্তিকে। কিছুক্ষণ পরই দৌড়ে পালিয়ে যান বাপ্পি ও বারেক। সঙ্গে থাকা জনি ছুরিকাঘাতের শিকার হন। পরে তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার দেড় মাস পর রোববার (১১ অক্টোবর) এ বিষয়ে সংবাদ সম্মেলন করে পিবিআই। সংস্থাটির ঢাকা মহানগর দক্ষিণের পুলিশ সুপার এস এম মোস্তাইন হোসেন জানান, ওই রাতে জনি, বাপ্পি ও বারেক ছিনতাই করতে গিয়েছিলেন গলিতে। ছিনতাইয়ের এক পর্যায়ে দুই পথচারীর সঙ্গে ধস্তাধস্তি হয় তাদের। ওই সময় বাপ্পি ছুরি দিয়ে পথচারীকে আঘাত করলে ছুরি লাগে সহযোগী জনির বুকে। তৎক্ষণাৎ পালিয়ে যান বাপ্পি ও বারেক। পরে মৃত্যু হয় জনির।
তিনি আরও জানান, অটোরিকশা চালানোর আড়ালে রাতে ছিনতাই করতেন তারা। এ চক্রের মুল হোতা বাপ্পির নামে হত্যা মামলাসহ প্রায় ৫টি মামলা রয়েছে।
এ চক্রের আরও সদস্য আছে কি-না, সেই বিষয়ে তদন্ত চলমান থাকার বলছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন।