
সৌদি আরামকো ও বিমানবন্দরে হামলার দাবি হুতিদের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১৬:৫৬

অভিযুক্ত যুবক। ছবি: সংগৃহীত
ভারতের বিহারে চলন্ত ট্রেন থেকে মোবাইল ফোন ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে ধরে জানালার বাইরে ঝুলিয়ে রাখেন যাত্রীরা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বুধবার (১৪ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলো হয়েছে, বিহারের ভাগলপুর জেলার শিবনারায়ণপুর রেলস্টেশনে এ ঘটনা ঘটে। ট্রেনটি স্টেশন ছেড়ে যাওয়ার সময় জানালা দিয়ে এক যাত্রীর মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন ওই ব্যক্তি। এ সময় ট্রেনের ভেতরে থাকা যাত্রীরা তার হাত ধরে ফেলেন। ট্রেন চলতে শুরু করলেও তাকে ছেড়ে দেননি যাত্রীরা। এতে চলন্ত ট্রেনের বাইরে ঝুলতে থাকেন তিনি।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, ট্রেন এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে নিজেকে ধরে রাখার চেষ্টা করছেন ওই ব্যক্তি। এ সময় স্টেশনে থাকা লোকজন ঘটনাটি প্রত্যক্ষ করেন। কিছু দূর যাওয়ার পর ওই ব্যক্তি প্ল্যাটফর্মে পড়ে যান। পরে নিরাপত্তাকর্মীরা তাকে আটক করেন।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। রেলস্টেশনে ট্রেন থামার বা ছেড়ে যাওয়ার সময় জানালা দিয়ে মোবাইল ফোন ও অন্যান্য মূল্যবান জিনিস ছিনতাইয়ের ঝুঁকির বিষয়টিও সামনে এসেছে।
তবে চলন্ত ট্রেনের বাইরে কাউকে ঝুলিয়ে রাখা অত্যন্ত বিপজ্জনক। এতে যাত্রী ও সন্দেহভাজন ব্যক্তি—উভয়েরই গুরুতর আহত হওয়ার আশঙ্কা থাকে।
এ ধরনের পরিস্থিতিতে নিজের বা অন্যের জীবন ঝুঁকিতে ফেলে সন্দেহভাজন ছিনতাইকারীকে মোকাবিলা না করার পরামর্শ দেয়া হয়েছে। ছিনতাইয়ের চেষ্টা হলে রেলকর্মী, সরকারি রেল পুলিশ (জিআরপি) অথবা রেলওয়ে সুরক্ষা বাহিনীকে (আরপিএফ) জানানোর পরামর্শ দেয়া হয়।
সূত্র: এনডিটিভি