
দুই বছরেও উদ্ধার হয়নি লুট হওয়া ২১ আগ্নেয়াস্ত্র, ঝুঁকিতে জননিরাপত্তা
প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ: ৭ অক্টোবর ২০২৬, ০৫:১৩

এএসআই হানিফ মাহমুদ। ছবি: সংগৃহীত
গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে উপপরিদর্শক (এএসআই) হানিফ মাহমুদ জখম হয়েছেন। বুধবার (৭ অক্টোবর) রাত ৯টার দিকে সাতাইশ সুখিনগর এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বুধবার রাতে টঙ্গী পশ্চিম থানার উপপরিদর্শক হানিফ মাহমুদের নেতৃত্বে একদল পুলিশ সুখিনগর এলাকায় ছিনতাইবিরোধী অভিযান পরিচালনা করে। পরে চিহ্নিত ছিনতাইকারী শাওন ও তার সহযোগী সাগরকে আটক করে। এ সময় শাওন ধারালো ছুরি দিয়ে হানিফ মাহমুদকে গুরুতর জখম করেন।
পরে আহত অবস্থায় উপপরিদর্শক হানিফ মাহমুদকে টঙ্গীর গুটিয়া ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ। গ্রেফতার দুজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। মামলা দায়ের শেষে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুর রহমান।