
ঢাবির বিজনেস ফ্যাকাল্টির সামনে প্রাইভেটকারে ককটেল বিস্ফোরণ
বাংলাদেশ
প্রতিবেদক, রাজশাহী
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১৪:৪৯

রামেক হাসপাতালের পরিচালকের সঙ্গে ‘গোপন বৈঠক’ শেষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হন ছাত্রলীগের দুই নেতা। ছবি: সময় সংবাদ
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল পরিচালকের সঙ্গে ‘গোপন বৈঠক’ শেষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রামেক শাখা কমিটির সাবেক সভাপতি ডা. শুভ সরকার এবং সাধারণ সম্পাদক ডা. নাহিদ রানা।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে তাদের হেফাজতে নিয়েছে পুলিশ।
রামেক হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসকদের অভিযোগ, সকাল সাড়ে দশটার দিকে গোপন বৈঠক করার জন্য রামেক হাসপাতালে শাখার সাবেক সভাপতি শুভ সরকার ও সাধারণ সম্পাদক নাহিদ হাসান পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুর রহমানের রুমে গেছেন। এমন খবর পেয়ে তারা হাসপাতালের পরিচালকের রুমের সামনে জড়ো হন। ভেতরে ঢোকার চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে তাদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। একপর্যায়ে গেট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করেন তারা। পরবর্তীতে তা না পারলেও নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনের দুই নেতাসহ হাসপাতালের পরিচালক সাইদুর রহমানকে অবরুদ্ধ করে রাখেন।
পরে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনের দুই নেতাকে পরিচালকের রুম থেকে বের করে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। তাদের রাজপাড়া থানা হেফাজতে নেয়া হয়। এরপর হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুর রহমান এক ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
এ বিষয়ে রামেক হাসপাতালের মুখপাত্র ও শেখ মো. শামীম আহমেদ জানান, দুই বছরের জন্য তাদের ইন্টার্নশিপ বাতিল করা হয়েছিল। সেই ইন্টার্নশিপ ফিরে পাওয়ার জন্যই এসেছিলেন হাসপাতালের পরিচালকের সঙ্গে দেখা করতে। তবে দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন যেভাবে দেশকে অস্থিতিশীল করতে কাজ করছে শিক্ষানবিশ চিকিৎসকরা মনে করেছিল তারই ধারাবাহিকতায় তারা এখানে এসেছেন।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান উপ পুলিশ কমিশনার গাজীউর রহমান বলেন, আমাদের কয়েকটি টিম এখানে এসে তাদের উদ্ধার করে নিয়ে যায়। তাদের বিরুদ্ধে কি কি মামলা আছে দেখে তাদের বিরুদ্ধে মামলা দেয়া হবে।
প্রাসঙ্গিক: