
জেলা ও মহানগরে নির্বাচিত নতুন আমিরদের নাম ঘোষণা করল জামায়াত
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ২২:৫৪

মেজর (অব.) আখতারুজ্জামান ও তার ছেলে শাহরিয়ার জামান।
কিশোরগঞ্জের কটিয়াদীতে মাদক সেবনে বাধা দেয়ার জেরে সাবেক সংসদ সদস্য ও জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলে শাহরিয়ার জামানকে ছুরিকাঘাত করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গচিহাটা বাজারে এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তাকে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাবা সাবেক এমপি মেজর (অব.) আখতারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার গচিহাটা স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। বুধবার বিকেলে ওই অনুষ্ঠানের প্রস্তুতি দেখতে স্কুল প্রাঙ্গণে যান শাহরিয়ার জামান। সেখানে কয়েকজন যুবককে মাদক সেবন করতে দেখে তিনি বাধা দেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে শাহরিয়ার এক যুবককে থাপ্পড় দিলে তারা সেখান থেকে চলে যায়।
স্কুল প্রাঙ্গণের ওই ঘটনার জেরে রাত সাড়ে ৮টার দিকে শাহরিয়ার জামান গচিহাটা বাজারে নিজেদের দোকানের সামনে বসে থাকার সময় অতর্কিত হামলার শিকার হন। ওই মাদকসেবী যুবকের চাচা ও সিএনজিচালক তাজুল ইসলাম (৩৫) সেখানে এসে শাহরিয়ারের বুকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যান। অভিযুক্ত তাজুল কটিয়াদীর পূর্ব সহাশ্রম গ্রামের বাসিন্দা।
পরে স্থানীয় লোকজন মুমূর্ষু অবস্থায় শাহরিয়ারকে উদ্ধার করে প্রথমে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে বাজিতপুরের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে।
কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহিদুল্লাহ জানান, ঘটনার পর থেকেই হামলাকারীরা পলাতক। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।