
সুখী দেশ ফিনল্যান্ডে ‘সিঙ্গেলদের’ বিনামূল্যে ভ্রমণের সুযোগ
মোহাম্মদ আবদুল কাদের
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১২:৫৩

ছবি: সংগৃহীত
মালয়েশিয়ার পেরাক রাজ্যের তেলুক ইনতান-বিদোর সড়কের ১৯ কিলোমিটার এলাকায় লরির ধাক্কায় এক বাংলাদেশি মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
হিলির পেরাক জেলা পুলিশ প্রধান সহকারী কমিশনার চুয়া কোক লিয়ান জানান, সোমবার (২ নভেম্বর) বেলা ১১টা ৫০ মিনিটে দুর্ঘটনাটির খবর পায় ট্রাফিক তদন্ত ও প্রয়োগ শাখা। প্রাথমিক তদন্তে জানা গেছে, লরি ও মোটরসাইকেল উভয় যানই বিদোর থেকে তেলুক ইনতানের দিকে যাচ্ছিল।
পুলিশের তথ্যমতে, ঘটনাস্থলে একটি মোড় ঘুরতে গিয়ে বাংলাদেশের দুই নাগরিককে বহনকারী মোটরসাইকেলটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয় স্থানীয় এক মালয়েশীয়র চালিত লরি। এতে মোটরসাইকেলের চালক ঘটনাস্থলেই মারা যান এবং তার সাথে থাকা অপর বাংলাদেশি দুর্ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এই ঘটনায় লরি চালক সম্পূর্ণ অক্ষত রয়েছেন।
তদন্তে জানা গেছে, নিহত মোটরসাইকেল চালকের বৈধ ড্রাইভিং লাইসেন্স ছিল না এবং গাড়িটির রোড ট্যাক্সের মেয়াদও শেষ হয়ে গিয়েছিল। পুরো বিষয়টি সড়ক পরিবহন আইন ১৯৮৭-এর ৪১ (১) ধারায় তদন্ত করা হচ্ছে এবং চালকের রক্তের নমুনা টক্সিকোলজি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
বর্তমানে পুলিশ দুর্ঘটনার কারণ অনুসন্ধানের পাশাপাশি পলাতক আরোহীকে খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে এবং প্রত্যক্ষদর্শীদের নিকটস্থ থানায় বা তদন্তকারী কর্মকর্তার সাথে যোগাযোগের অনুরোধ জানিয়েছে।